Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

ব্রাহ্মণবাড়িয়ায় বিধবাকে মাথা ন্যাড়া করে নির্যাতন

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২৬ অগাস্ট ২০২১   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

ব্রাহ্মণবাড়িয়ায় বিধবাকে মাথা ন্যাড়া করে নির্যাতন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা এক বিধবা (৪৫) কে মাথা ন্যাড়া করে নির্যাতন করার অভিযোগ উঠেছে।

আজ বৃহস্পতিবার(২৬ আগস্ট) মাথা ন্যাড়া করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।এ ঘটনায় রাশিদা বেগম (৩৫)নামে এক নারীকে আটক করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে নির্যাতনের শিকার ওই বিধবা ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার সুহিল পুর গ্রামে তার শ্বশুর বাড়িতে বসবাস করে।জেলার সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের তেরকান্দা গ্রামের মৃত জাহার মিয়ার ছেলে মেরাজুল(৩৫)এর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ওই বিধবার।বিষয়টি জানাজানি হলে মেরাজুল এর পরিবারে কলহ শুরু হয়।

পরে গত(২২ জুলাই) ওই বিধবাকে মেরাজুল এর স্ত্রী তানজিনা আক্তার বেড়া তোলা গ্রামে তার বাবার বাড়িতে ডেকে আনেন।পরে তানজিনা ও তার বোন রাশিদা সহ আরো কয়েকজন মিলে ওই বিধবাকে নির্যাতন করে তার মাথার চুল কেটে ন্যাড়া করে দেয়।এ ঘটনার একটি ভিডিও বৃহস্পতিবার ফেসবুকে ছড়িয়ে পড়ে।

সরাইল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) কবির হোসেন জানান ঘটনাটি জানতে পেরে পুলিশ তানজিনার বোন রাশিদাকে আটক করেছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ