Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের তাবারক বিতরণ নিয়ে তর্ক বিতর্কে নিহত ১

  |   শুক্রবার, ০৩ জুলাই ২০২০   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের তাবারক বিতরণ নিয়ে তর্ক বিতর্কে নিহত ১

নবীনগর প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার লাউরফতেহপুর ইউনিয়নের আহম্মেদপুর গ্রামে জুম্মার নামাজের পর জিলাপি বিতরণ নিয়ে চাচাতো ভাইয়ের উপর্যুপরি কিলঘুষির আঘাতে বড় ভাই মারা যান।

শুক্রবার আহাম্মেদপুর সরকার বাড়ি জামে মসজিদে জুম্মার নামাজের পর তাবারক(জিলাপি)বিতরণের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। নিহতের নাম মোঃ হেবজু মিয়া সরকার (৫৫) পিতা মনির হুসেন সরকার।

স্থানীয়রা জানায়,একই সমাজের বাসিন্দা(গোষ্ঠির)
নিহতের চাচা আমির হোসেন সরকারের ছেলে মামুন সরকার(৩৫) এর সাথে জুম্মার নামাজের সময় তাবারক বিতরণ নিয়ে চাচাতো বড় ভাই হেবজু মিয়ার সাথে গালমন্দ ও তর্কাতর্কি হয়। তারই সুত্র ধরে কিছুক্ষণ পরেই মামুন সরকার বড় ভাইয়ের (চাচাতো) বাড়িতে হামলা চালিয়ে কিল ঘুষি মারলে ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়ে হেবজু মিয়া মারা যায়। পরে স্থানীয়রা হেবজু মিয়াকে দ্রুত নবীনগর সদর হাসপাতালে নিয়ে আসলে কতর্ব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে।

কতর্ব্যরত চিকিৎসক ডাঃ মো.ইফতিয়ার উদ্দিন বলেন,হাসপাতালে তাকে(হেবজু মিয়া) মৃত অবস্থায় নিয়ে আসা হয় আমাদের ধারণা ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) মোঃশমকবুল হোসেন বলেন, সন্ধ্যায় লাশ ময়না তদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে। তিনি আরো বলেন,প্রাথমিক তদন্তে আমরা জানতে পেরেছি নিহত হেবজু মিয়াকে মাথায় লাঠির আঘাত করা হয়েছে, এবিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ