শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ব্রাহ্মণবাড়িয়ায় রাস্তার পাশ থেকে ১ শিশু উদ্ধার

  |   রবিবার, ২৯ নভেম্বর ২০২০   |   প্রিন্ট   |   ৪৮৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ব্রাহ্মণবাড়িয়ায় রাস্তার পাশ থেকে ১ শিশু উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের দুবলা গ্রামে সড়কে পাশ থেকে রবিবার সন্ধ্যা ৬টার দিকে ছয়মাস বয়সী এক শিশুকে উদ্ধার করা হয়েছে। রাত ৮টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত শিশুটি ওই গ্রামেরই জহির মিয়ার বাড়িতে আছে। তবে শিশুটি বাবা-মায়ের জন্য বেশ কান্নাকাটি করছে।

বাসুদেব ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মো. আশরাফুল আলম জানান, দুবলা গ্রামের মাসুদ মিয়া নামে এক ব্যক্তি কান্নার আওয়াজ শুনে প্রায় ছয় মাস বয়সী ছেলে শিশুটিকে উদ্ধার করে। পরে এলাকাবাসীকে জানিয়ে তিনি শিশুটিকে জহির মিয়ার বাড়িতে রেখে দেয়।

জহির মিয়ার বরাত দিয়ে আশরাফুল আরো জানায়, শিশুটির পাওয়ার আগে ওই জায়গাতে দুই নারী ছিলেন। ধারণা করা হচ্ছে শত্রুতা কিংবা অন্য কোনো কারণে ওই নারীরা শিশুটিকে এখানে এনে রেখে যান। বিষয়টি সদর থানা পুলিশকেও অবহিত করা হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহিম জানান, শিশু পাওয়ার বিষয়টি মোবাইল ফোনের মাধ্যমে তাঁকে অবহিত করা হয়েছে। দুবলা এলাকায় পুলিশ পাঠানো হয়েছে এ বিষয়ে বিস্তারিত জানার জন্য।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ