Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

ব্রাহ্মণবাড়িয়ায় লাল সবুজের এক লাখ গাছের চারা বিতরণ কর্মসূচি উদ্বোধন

আশীষ সাহা   |   শনিবার, ১৪ অগাস্ট ২০২১   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

ব্রাহ্মণবাড়িয়ায় লাল সবুজের এক লাখ গাছের চারা বিতরণ কর্মসূচি উদ্বোধন

লাল সবুজের প্রচেষ্টা, সবুজ করব দেশটা’ এই স্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় ১১শ’ ফলজ ও ওষুধি গাছের চারা বিতরণ করেছে সামাজিক সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘ।

শুক্রবার সকালে জেলা শহরে আব্দুল কুদ্দুস মাখন মুক্তমঞ্চে সংগঠনটির জেলা শাখার আয়োজনে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

আইডিয়াল রেসিডেনসিয়াল স্কুল এণ্ড কলেজের অধ্যক্ষ সোপানুল ইসলাম সোপানের সভপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মো. লোকমান হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল, জেলা শাখার সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মাহি, সাংগঠনিক সম্পাদক রাসেল আহমেদ আশিক, সাধারণ সম্পাদক আয়াত চৌধুরী, সিনিয়র সদস্য আলাউদ্দিন সাবেরি, নুসরাত জাহান তাসিন ও রাকিব সাদি প্রমুখ।

লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম বলেন, ‘লাল সবুজ উন্নয়ন সংঘের সদস্যরা তাদের জমানো টাকায় গাছের চারা রোপণ ও বিতরণ কর্মসূচি শুরু করেছেন।আগামী তিন মাস এ কার্যক্রম সারাদেশে পরিচালনা করা হবে। গত ৫ বছরে সংগঠনটি ৪ লাখ গাছের চারা রোপণ ও বিতরণ করেছেন।

এ বছরও সারাদেশে লাল সবুজের স্বেচ্ছাসেবীরা বাড়ি গিয়ে গিয়ে ১ লাখ গাছের চারা বিতরণ করা হবে বলে জানান।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ