Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও আশুগঞ্জে পৃথক ঘটনায় ২ জন খুন

  |   শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২০   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও আশুগঞ্জে পৃথক ঘটনায় ২ জন খুন
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও আশুগঞ্জে পৃথক ঘটনায় মো: কবির হোসেন (৫৫) এবং মো:ছাদির মিয়া (৪০) নামে ২ জন খুন হয়েছে।
জেলার কসবা উপজেলায় পাওনা টাকা চাইতে গিয়ে ঋণ গ্রহিতার আঘাতে প্রাণ হারালেন ডেকোরেটর ব্যবসায়ী কবির হোসেন ওরফে ছোটন মিয়া (৫৫)।
এ ঘটনায় কসবা থানা পুলিশ দুজনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে।নিহতের পরিবার সুত্রে জানা যায় কসবা উপজেলার বায়েক ইউনিয়নের চারুয়া গ্রামের ডেকোরেটর মালিক কবির হোসেন (৫৫) ‘র নিকট থেকে প্রায় নয় মাস পূর্বে একই গ্রামের পাশবর্তি বাড়ির রিক্সাচালক সেলিম মিয়া (৩৫)তেতাল্লিশ হাজার টাকা হাওলাত নেয়।দীর্ঘদিন ধরে টাকা পরিশোধ করবে এই মর্মে অনেক তারিখ দিয়েও সেলিম পরিশোধে ব্যর্থ হয়।
পরে শুক্রবার (১১ সেপ্টেম্বর)সকালে দশ হাজার টাকা পরিশোধের প্রতিশ্রুতি দিয়েছিলো।কবির হোসেন ছোটন মিয়া দশ হাজার টাকা আনতে গেলে রিক্সাচালক সেলিম ও তার স্ত্রী পারভিন আক্তার টাকা পরিশোধে অপারগতা প্রকাশ করে।এনিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে সেলিম ও তার স্ত্রী কবির হোসেনকে বুকে ও তলপেটে সজোরে ঘুসি ও লাথি মারতে থাকলে কবির হোসেন অজ্ঞান হয়ে পড়ে।স্থানীয় লোকজন কবির হোসেনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।কবির হোসেন ৬ সন্তানের জনক।
এঘটনায় নিহতের জেষ্ঠ্য কণ্যা লাভলি আক্তার বাদী সেলিম ও তার স্ত্রী পারভিন আক্তারকে আসামী করে কসবা থানায় হত্যা মামলা দায়ের করছে। কসবা থানা অফিসার্স ইনচার্জ মো.লোকমান হোসেন এঘটনার সত্যতা স্বীকার করে বলেন এ ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে।
এদিকে জেলার আশুগঞ্জ উপজেলায়  জমির আইলে মাছের ফাঁদ পাতা নিয়ে ছাদির মিয়া (৪০) নামের এক ব্যক্তিকে দলবল নিয়ে কুপিয়ে হত্যা করেছে তারই আপন ভাতিজা। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার তালশহর ইউনিয়নের মহিসার নামক এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত ছাদির মিয়া ওই এলাকার সিদ্দিক মিয়ার ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ছাদির মিয়ার জমির আইলে মাছ ধরার ফাঁদ পাতে তারই আপন ভাতিজা ইয়াছিন। তা জানতে পেরে ছাদির মিয়া জমিতে গিয়ে আইল থেকে মাছ ধরার ফাঁদ গুলো উঠিয়ে ফেলে দেয়।এই ঘটনার জেরে ভাতিজা ইয়াছিন দলবল নিয়ে এসে ছাদিরকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মকভাবে আহত করে। এতে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে ৬জন আহত হয়। গুরুতর আহত অবস্থায় ছাদির মিয়াকে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ জানান, এই ঘটনার ইয়াছিনের পক্ষের দুইজনকে আটক করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। আসামিদের গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত আছে।
Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ