Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

  |   মঙ্গলবার, ২৩ জুন ২০২০   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ারর নবীনগরে শিরিন আক্তার (৪২) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরের দিকে উপজেলার শ্রীরামপুর পশ্চিম পাড়া এলাকার একটি জমি থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। সে উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের কুড়িনাল গ্রামের প্রবাসী বাবুল মিয়ার স্ত্রী।

বিষয়টি নিশ্চিত করেছে অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) মকবুল হোসাইন।

তিনি জানান, শিরিন আক্তারের স্বামী বাবুল মিয়া প্রবাসে থাকেন প্রায় ৪বছত যাবত। শিরিন তার বাবা গোপালপুরে খলিল মিয়ার বাড়িতে বসবাস করতেন। গত সোমবার (২২জুন) দুপুরের দিকে মোবাইল রিচার্জ ও ইন্টারনেট প্যাকেজ ক্রয় করার কথা জানিয়ে বাবার বাড়ি থেকে বের হয় শিরিন। তারপর থেকে তাকে আর খোঁজে পাওয়া যাচ্ছিল না। মঙ্গলবার দুপুরের দিকে স্থানীয়রা সড়কের পাশের জমিতে শিরিনের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হবে৷ তদন্ত রিপোর্ট আসার পর তার মৃত্যুর কারণ জানা যাবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ