| বুধবার, ০৮ জুলাই ২০২০ | প্রিন্ট | ৫৩০ বার পঠিত | পড়ুন মিনিটে
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাতে ও বুধবার সকালে উপজেলার নোয়াগাঁও ইউণিয়নের কাটানিশার গ্রামে দুই দফায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।সংঘর্ষে আহতদেরকে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে কাটানিশার গ্রামের ওলি গোষ্ঠি ও বজলু গোষ্ঠীর লোকজনের মধ্যে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জেরে গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বুধবার সকালে আবারও উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়ায়। দুই দফার এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছেন।
সরাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।