শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ব্রাহ্মণবাড়িয়া বিজিবির অভিযানে মাদকসহ ১৪৭ কোটি টাকার চোরাই পণ্য জব্দ, আটক ৮৬

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০১ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   ৩৩৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ব্রাহ্মণবাড়িয়া বিজিবির অভিযানে মাদকসহ ১৪৭ কোটি টাকার চোরাই পণ্য জব্দ, আটক ৮৬

ব্রাহ্মণবাড়িয়া সুলতানপুর ৬০ বিজিবি সদস্যরা সীমান্তে অভিযান পরিচালনা করে ২০২৪ সালে মাদকসহ ১৪৭ কোটি টাকার বিপুল পরিমান ভারতীয় চোরাই পণ্য উদ্ধার করেছে।আটক করেছে ৮৬ জন চোরাচালানীকে।

বুধবার বিকেলে এক প্রেসবিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে সুলতানপুর ৬০ বিজিবি। ৬০ বিজিবি জানায়,সুলতানপুর ৬০ বিজিবির সদস্যরা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া, কসবা, কুমিল্লার বুড়িচং,ব্রাহ্মণপাড়া ও আদর্শ সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ২০২৪ সালে সফল হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে প্রতিদিন সীমান্তে অভিযান পরিচালনা করে বিজিবি সদস্যরা। ২০২৪ সালে সীমান্তে উদ্ধারকৃত ভারতীয় মাদক ও চোরাচালানী পণ্যের মধ্যে রয়েছে হুইস্কি ১০৭৭১ বোতল, বিয়ার ১,৭০৮ পিস, ইস্কাফ সিরাপ ৩,৯১৩ বোতল, গাঁজা ৩,৯২০.৯ কেজি, ফেন্সিডিল, ৩,৪১৪ বোতল, ইয়াবা- ৪৬,০৬৮ পিস, বিভিন্ন প্রকার শাড়ি ১৭,১৬৬ পিস, গরু ৩৩৩ টি, বিভিন্ন প্রকার মোবাইল ফোন ১,৯৪৮ টি, মোবাইল ফোনের ডিসপ্লে ৪৫,০৪০ টি,বাসমতি চাউল ৩৭,৩১৮.৫ কেজি, চিনি ১০,৯৫,৬৭০.৫ কেজি, নেহা মেহেদী ২,১৫,৮১৫ পিস, জিরা ১,৫৬২ কেজি, বিভিন্ন প্রকার চকলেট ১,১৭,৯৯৮ পিস, বিভিন্ন প্রকার তালা ১৪,২৩৪ পিস, বিভিন্ন প্রকার বাঁজি-৬৩,৯০,০০৯ পিস।

এছাড়াও্র বিপুল পরিমাণ বিভিন্ন প্রকার নিষিদ্ধ ঔষধ সামগ্রী, বিভিন্ন প্রকার কাপড় সামগ্রী, কসমেটিক্স সামগ্রী, খাদ্য সামগ্রী, যানবাহনের খুচরা যন্ত্রাংশ, মোটর সাইকেল, সিএনজি, বাংলাদেশী বিভিন্ন প্রকার মাছ ইত্যাদি পণ্য উদ্ধার করেছে বিজিবি সদস্যরা।

ভারতীয় এসব মাদক ও পণ্য উদ্ধারের পাশাপাশি ৮৬ জন মাদক ব্যবসায়ি ও পণ্য চোরাচালানী আটক করেছে বিজিবি। ২০ জন পলাতক আসামীর বিরুদ্ধেও মামলা দিয়েছে। উদ্ধারকৃত মাদক ও চোরাই পণ্যের মূল্য ধরা হয়েছে ১৪৬ কোটি ৯৪ লাখ ৮ হাজার ৩১৯ টাকা।

সুলতানপুর ৬০ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার জানান, মাদক ও চোরাচালান প্রতিরোধে ৬০ বিজিবি ২০২৩ সালের তুলনায় ২০২৪ সালে বেশী সফলতা অর্জন করেছে। ২০২৫ সালে এই সাফল্যের ধারা অব্যহত রাখতে বিজিবি অঙ্গীকার ব্যক্ত করেছে।সীমান্ত নিরাপত্তা ও চোরাচালান প্রতিরোধে ৬০ বিজিবির চলমান কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতাও অব্যহত থাকবে বলে তিনি জানান।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ