Advertise with us
শিরোনাম
আখাউড়ায় জাতীয় যুব দিবস উদ্‌যাপন ও যুব ঋণ বিতরণ আখাউড়ার দুই উপসহকারী প্রকৌশলী (স্বামী-স্ত্রী) স্ট্যান্ডরিলিজ আখাউড়ায় প্রবাসীর জায়গায় গাছের চারা কেটে ফেলার অভিযোগ আখাউড়ায় মন্দিরে চুরির ঘটনায় গ্রেপ্তার-২ চোরাই মালামাল উদ্ধার আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

ব্রাহ্মণবাড়িয়া রেল ষ্টেশনে তান্ডবের ঘটনায় সকল ট্রেনের যাত্রা বিরতি বন্ধ

  |   শনিবার, ২৭ মার্চ ২০২১   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

ব্রাহ্মণবাড়িয়া রেল ষ্টেশনে তান্ডবের ঘটনায় সকল ট্রেনের যাত্রা বিরতি বন্ধ

বিশেষ প্রতিনিধি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদ এবং চট্টগ্রামে মাদরাসার ছাত্রদের ওপর হামলার খবরে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে অগ্নিসংযোগের ঘটনায় ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে সাড়ে ৭ ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। ট্রেন চলাচল স্বাভাবিক হয়। তবে আপাতত ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে কোনো ট্রেন যাত্রাবিরতি করবে না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

রেলওয়ের আখাউড়া নির্বাহী প্রকৌশলী মাহমুদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, লাইন এখন ঠিক আছে। ট্রেন চলাচল শুরু হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের প্রয়োজনীয় সরঞ্জাম ভাঙচুর ও অগ্নিসংযোগের ফলে আপাতত এখানে কোনো ট্রেন যাত্রাবিরতি করবে না।

এদিকে কমলাপুর রেল ষ্টেশনের মাইক এনাউন্সমেন্টে ঘোষনা করা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া রেল ষ্টেশনে সকল প্রকার ট্রেনের যাত্রা বিরতি বাতিল করা হয়েছে।তাই যাদের ব্রাহ্মণবাড়িয়া ষ্টেশনের টিকেট কেটেছে তাদেরকে  টিকেট ফেরত দিয়ে সম্পুর্ণ টাকা ফেরত নেওয়ার অনুরোধ করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ