দলের প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব, জাতীয় পার্টির প্রার্থী অ্যাডভোকেট মোঃ রেজাউল ইসলাম ভূঞা আজ সদর থানার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। পরবর্তীতে বিকালবেলা তিনি সুলতানপুর ও রামরাইল ইউনিয়নের এলাকায় বিশাল মিছিল ও গণসংযোগ পরিচালনা করেন।
এ সময় তার সঙ্গে বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সমর্থকের উপস্থিতি লক্ষ্য করা যায়। দিন যতই এগোচ্ছে, ততই অ্যাডভোকেট রেজাউল ইসলামের পক্ষে জনসমর্থন বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে প্রতিটি ইউনিয়নে মাইকিং চলছে এবং কর্মীরা দলবদ্ধভাবে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।
আমাদের প্রতিনিধি সরেজমিনে বিভিন্ন এলাকায় গিয়ে এসব কার্যক্রম প্রত্যক্ষ করেছেন।