শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে জাতীয় পার্টির প্রার্থীর ব্যাপক গণসংযোগ

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ২৮৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ব্রাহ্মণবাড়িয়া-৩  আসনে জাতীয় পার্টির প্রার্থীর ব্যাপক গণসংযোগ
ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে ব্যস্ত কর্মসূচির মাধ্যমে রেজাউল ইসলাম ভূঁঞা তার নির্বাচনী এলাকা পৌরসভার ১, ২, ৩, ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ করেন। এ সময় তিনি সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন।
শনিবার বিকাল ৫টায় বাদুঘরে একটি বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন। এতে স্থানীয় জনগণ স্বতঃস্ফূর্তভাবে তার প্রতি সমর্থন জানান এবং আগামী নির্বাচনে তাকে বিপুল ভোটে বিজয়ী করার প্রত্যয় ব্যক্ত করেন।
ব্যাপক প্রচারণার ফলে এলাকায় জনসম্পৃক্ততা ও জনপ্রিয়তা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে, যা তার নির্বাচনী অবস্থানকে আরও শক্তিশালী করছে।এ সময় জেলা ও উপজেলা জাতীয় পার্টির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ