Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজা-ফেনসিডিলসহ ৩ মাদক কারবারি আটক

  |   রবিবার, ০৩ জুন ২০১৮   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজা-ফেনসিডিলসহ ৩ মাদক কারবারি আটক

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় ৯৭৫ বোতল ফেনসিডিল ও ৪ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। রোববার ভোরে উপজেলার বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের নলগরিয়া গ্রামের মুর্তুজ আলীর ছেলে মহেব আলী (৪৫), পাহাড়পুর ইউনিয়নের সেজামুড়া গ্রামের জাহাঙ্গীর মিয়া (৩৫) ও চান্দুরা ইউনিয়নের কালিসীমা গ্রামের তারা মিয়ার ছেলে সাদ্দাম হোসেন (২৪)।

পুলিশ জানায়, শনিবার রাত থেকে রোববার ভোর পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান চালায় পুলিশ। অভিযান চলাকালে পৃথক স্থান থেকে ৯৭৫ বোতল ফেনসিডিল ও ৪ কেজি গাঁজাসহ ওই তিন মাদক কারবারিকে আটক করা হয়।

বিজয়নগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আর্শাদ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

সূত্র:অনলাইন#

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ