Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক ঘটনায় ১ জন খুন,২ জনের মরদেহ উদ্ধার।

  |   বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর ২০২০   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক ঘটনায় ১ জন খুন,২ জনের মরদেহ উদ্ধার।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক ঘটনায় ১ জন খুন ও অপর ২ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে এ ঘটনাগুলো ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে জেলার নাসিরনগর উপজেলার ভলাকুট ইউনিয়নের খাগালিয়া গ্রামে প্রতিপক্ষের হামলায় কুদ্দুস মিয়া (৩০) নামে এক যুবক নিহত হন। তার সঙ্গে বাড়ির সীমানা নিয়ে প্রতিবেশী মহিবুল্লাহর বিরোধ চলছিল।

এরই জের ধরে মহিবুল্লাহ লোকজন নিয়ে কুদ্দুস মিয়ার উপর হামলা চালালে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার সময় পথেই তার মৃত্যু হয়।

এদিকে দুপুরে নবীনগর উপজেলার বিদ্যাকূট ইউনিয়নের মেরকুটা গ্রামে বাড়ির পাশের ঝোঁপঝাড় থেকে হোসনে আরা (২৫) নামে এক যুবতীর গলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি ওই গ্রামের মৃত তাজু মিয়ার মেয়ে।গত ১৬ ডিসেম্বর থেকে তিনি নিখোঁজ ছিল।

এছাড়া জেলার সদর থানা মার্কেটের ছাদ থেকে বিকাশ কুমার (৪০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে সদর থানা পুলিশ। সে শহরের মধ্যপাড়া এলাকার মৃত রমনী রঞ্জন দেবের ছেলে। পুলিশ জানায়, তিনি মার্কেটের ছাদে বিদ্যুতের কাজ করছিলেন। তবে তার মৃত্যুর কারণ জানা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিন জানান, মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। ঘটনাগুলোর তদন্ত চলছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ