শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ব্রাহ্মণবাড়িয়ায় ৩ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ

  |   মঙ্গলবার, ২৯ মে ২০১৮   |   প্রিন্ট   |   ১২১৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ব্রাহ্মণবাড়িয়ায় ৩ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ

বিশেষ প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় অভিযান চালিয়ে তিন হাজার কেজিরও বেশি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকেলে পৌর শহরের জগৎ বাজারে জেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদফতর যৌথভাবে এ অভিযান চালায়। ভ্রাম্যমাণ আদালত পরিচালানা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যজিস্ট্রেট মো. মনিরুজ্জামান।

অভিযান চলাকালে জগৎ বাজারের মজিবুর ট্রেডার্সের গোদাম থেকে পরিবেশের জন্য ক্ষতিকর ৩ হাজার ২৪৬ কেজি ৬শ’ গ্রাম পলিথিন জব্দ করা হয়। এ গোদাম থেকে পুরো বাজারে পলিথিন সরবরাহ করা হতো। পরে ভ্রাম্যাণ আদালতের বিচারক গোদামে উপস্থিত থাকা কর্মচারী সবুজ মিয়াকে তিন মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড প্রদান করেন।

অভিযানে আরও উপস্থিত ছিলেন- জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ঊর্মি রায় ও জুবায়ের হাসান এবং জেলা পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক মোসাব্বের হোসেন মো. রাজীব।

 

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ