Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

ব্রাহ্মণবাড়ীয়ার সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদক,সিএনজি সহ গ্রেফতার ২

  |   বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২০   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

ব্রাহ্মণবাড়ীয়ার সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদক,সিএনজি সহ গ্রেফতার ২

 

আশরাফুল মামুনঃ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) কর্তৃক আখাউড়া, কসবা ও বিজয়নগর উপজেলায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে ৭৯ বোতল ভারতীয় ইস্কফ, ১৪ কেজি ভারতীয় গাঁজা, ০১টি মোবাইল ও ০১টি সিএনজি’সহ ০২ জন মাদক ব্যবসায়ী কে আটক করা হয়েছে।
সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ ইকবাল হোসেন (২২ জুলাই) প্রেস বিজ্ঞপ্তি নং-৪১/২০ এর মাধ্যমে জানান, জেলার কসবা উপজেলার গোসাইস্থল বিওপি’র আওতাধীন সীমান্ত হতে ০২ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে নোয়াগাঁও নামক স্থান হতে গত ২২ জুলাই ২০২০ তারিখ ০৪ কেজি ভারতীয় গাঁজা, ০১টি মোবাইল ও ০১টি সিএনজি’সহ
০১ জন আসামী মোঃ ওলিউল্লাহ (৩০), পিতা- মোঃ আবু তাহের, গ্রাম- ধজনগর, পোষ্ট- বিষ্ণউড়ি, থানা- কসবা কে আটক করা হয়।
এদিকে আখাউড়া উপজেলার শ্যামনগর বিওপির আওতাধীন আখাউড়া বাইপাস নামক স্থান হতে ০২ কেজি গাঁজা’সহ ০১ আসামী মোঃ জিসান
(১৯), পিতা- মৃত মধু মিয়া, গ্রাম- কাশিনগর, পোষ্ট- সিংগারবিল, থানা- বিজয়নগর ও জেলা- বি-বাড়িয়া কে আটক করা হয়। এছাড়াও বিজয়নগর উপজেলার সিংগারবিল বিওপি’র আওতাধীন নোয়াবাদী নামক স্থানে অভিযান পরিচালনা
করে ০৮ কেজি ভারতীয় গাঁজা ও ৭৯ বোতল ভারতীয় ইস্কফ আটক করা হয়। আটককৃত মাদকদ্রব্য ও অন্যান্য মালামালের সর্বমোট সিজার মূল্য ৬,৯২,৬০০/- টাকা। ধৃত আসামীদ্বয়কে বিজিবি কর্তৃক মাদকদ্রব্য ও অন্যান্য মালামালসহ কসবা ও আখাউড়া থানায় সোপর্দ করা হয়েছে। এ বিষয়ে উক্ত আসামীদের বিরম্নদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) এর ১৪ (গ)/৪১ ধারা মোতাবেক আখাউড়া থানায় মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ