Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

ভারতে ‘জনতা কারফিউ’ আখাউড়া স্থলবন্দরে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ

  |   রবিবার, ২২ মার্চ ২০২০   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

ভারতে ‘জনতা কারফিউ’ আখাউড়া স্থলবন্দরে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ

মো:সাইফুল ইসলাম

ভারতজুড়ে ‘জনতা কারফিউ’ বৃদ্ধমান থাকার কারণে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর সব ধরনের পণ্য আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রয়েছে।

আজ রোববার  সকাল থেকে এ বন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকায় ভারতে রফতানিকৃত অর্ধশতাধিক পণ্যবাহী ট্রাক আটকে আছে। এতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে ট্রাক চালক ও হেলপারদের।

করোনাভাইরাস মোকাবিলায় গত বৃহস্পতিবার জনতা কারফিউর ডাক দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ (২২ মার্চ) সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত ১৪ ঘণ্টা ধরে চলবে জনতা কারফিউ।

এদিকে করোনাভাইরাসের সতর্কতা হিসেবে ভারত-বাংলাদেশ ইমিগ্রেশন চেকপোস্ট সীমান্ত পথে আগেই যাত্রী পারাপারে নিষেধাজ্ঞা আরোপ করেছে দুদেশের সরকার। তবে ইতিমধ্যে যারা ভারত কিংবা বাংলাদেশে ভ্রমণ করছেন, তারা নিজ দেশে ফিরে যেতে বা আসতে পারবেন।

আখাউড়া স্থলবন্দর আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সস্পাদক সফিকুল ইসলাম বলেন, ভারতজুড়ে ‘জনতা কারফিউ’ চলার কারণে আখাউড়া – আগরতলা আন্তর্জাতিক স্থলবন্দর চেকপোস্ট সীমান্ত পথে ভারতীয় ব্যবসায়ীরা পণ্য আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। সে জন্য রোববার সকাল থেকে আমদানি – রফতানি বাণিজ্য  কার্যক্রম বন্ধ রয়েছে।

আখাউড়া স্থলবন্দর কর্মকর্তা হারুনুর রশীদ জানান, বাণিজ্য বন্ধ থাকায় রফতানি মুখি অর্ধশতাধিক পণ্যবাহী ট্রাক আটকে পড়ে আছে স্থলবন্দর এলাকায়।
তবে, বন্দর দিয়ে আমদানি রফতানি বাণিজ্য বন্ধ থাকলেও অন্যসব কার্যক্রম স্বাভাবিক রয়েছে বলে তিনি জানিয়েছেন।

আখাউড়া ইমিগ্রেশন ইনচার্জ আবদুল হামিদ বলেন,
ভারতজুড়ে ‘জনতা কারফিউ’ বৃদ্ধমান থাকার কারণে
বন্দরের বাণিজ্য বন্ধ রয়েছে।  এদিকে ইমিগ্রেশন চেকপোস্ট সীমান্ত পথে করোনাভাইরাসের সতর্কতায় স্বাভাবিক যাত্রী পারাপার বন্ধ আছে। তবে ইতিমধ্যে যারা ভারত কিংবা বাংলাদেশে ভ্রমণ করছেন, তারা নিজ দেশে ফিরে যেতে বা আসতে পারবেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ