Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

রোগী আসলে চিকিৎসা করতে হবে:প্রধানমন্ত্রী

  |   মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২০   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

রোগী আসলে চিকিৎসা করতে হবে:প্রধানমন্ত্রী

আখাউড়ার আলো২৪ ডেস্ক:
করোনাভাইরাস মোকাবেলায় চলমান কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রাম ও সিলেটের জেলাগুলোর কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়েছিলেন। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের চিকিৎসায় অবহেলা প্রসঙ্গেও কথা বলেন প্রধানমন্ত্রী। চিকিৎসকদের জন্য নানা সুবিধা প্রদানের বিষয়টি উল্লেখ করে জানান রোগী আসলে চিকিৎসা করতে হবে।

মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ১০টায় গণভবন থেকে এ ভিডিও কনফারেন্স শুরু করেন প্রধানমন্ত্রী।ভিডিও বার্তায় কর্মকর্তাদের বিশেষ নির্দেশনা দেন তিনি। অনুষ্ঠান‌টি প‌রিচালনা ক‌রেন প্রধানমন্ত্রীর কার্যাল‌য়ের মুখ‌্যস‌চিব ড. আহমদ কায়কাউস।

করোনা সন্দেহে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র চিকিৎসা না পেয়ে মারা যাওয়া প্রসঙ্গে প্রধানমন্ত্রী চিকিৎসকদের অবহেলার কথা উল্লেখ করে প্রশ্ন তোলেন,ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র চিকিৎসা না পেয়ে কেন মারা যাবে,যেসব ডাক্তারের বিরুদ্ধে করোনা পরিস্থিতিতে চিকিৎসায় অবহেলার অভিযোগ উঠবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান প্রধানমন্ত্রী।

এ সময় করোনাভাইরাস মোকাবিলায় অর্থনৈতিক গতিশীলতা ধরে রাখার চেষ্টা করতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান, আক্রান্তদের সেবা দিতে গিয়ে যদি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা করোনা ভাইরাসে আক্রান্ত হন তাহলে পদমর্যাদা অনুযায়ী তাদের ৫ থেকে ১০ লাখ টাকা দেওয়া হবে এবং আল্লাহ না করুক কেউ মারা গেলে তার ৫ গুণ অর্থ সহায়তা দেওয়ার ঘোষণা কথাও জানান তিনি।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ