Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

সরাইলের ওসিকে সংশোধন হতে সময় বেধে দিলেন চেয়ারম্যান

  |   মঙ্গলবার, ৩০ জুন ২০২০   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

সরাইলের ওসিকে সংশোধন হতে সময় বেধে দিলেন চেয়ারম্যান

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
‘সংশোধন’ হতে থানার অফিসার ইনচার্জকে (ওসি) এক মাসের সময় বেধে দিয়েছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান। এর মধ্যে ঠিক না হলে কিভাবে বিদায় করতে হয় সেই পথও উপজেলা পরিষদ চেয়ারম্যান জানেন বলে ‘হুংকার’ দেন।

ঘটনাটি ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের। সোমবার সকালে উপজেলা মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভায় ওসি নাজমুল হোসেনেকে  এক মাসের আল্টিমেটাম দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিক উদ্দিন ঠাকুর। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ এস এম মোসার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ওসি উপস্থিত না থাকলেও পরিদর্শক (তদন্ত) মো. শফিকুর রহমান ছিলেন।

সরাইল থানায় ওসি যোগদানের তিন মাসেও আইন শৃঙ্খলা সভায় আসেন নি বলে অভিযোগ করেন চেয়ারম্যান। এছাড়া মাদক, জুয়া নির্মূল করতে না পারা, পাল্টাপাল্টি মামলা নেয়ার মতো বেশ কিছু অভিযোগ তুলে ধরেন চেয়ারম্যান।

তবে সন্ধ্যা পৌণে সাতটার দিকে কথা হলে ওসি জানান, চেয়ারম্যানের এমন অভিযোগের কথা তিনি শুনেন নি। সভায় উপস্থিত পুলিশ কর্মকর্তার সঙ্গেও তাঁর কথা হয় নি। চেয়ারম্যান কেন এ ধরণের অভিযোগ করছেন সেটাও তিনি বুঝতে পারছেন না।

তিনি জানান, সোমবারও জুয়ার আসরে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। নিয়মিতই মাদকের মামলা হচ্ছে।ওই সভাতে উপজেলা পরিষদ চেয়ারম্যান অভিযোগ করেন, ওসি দালাল, জুয়াড়ি ও মাদকাসক্তদের সঙ্গে থানায় বসে আড্ডা দেন। তিন মাসেও তিনি উপজেলার কোন সভায় যোগদান করেন নি। ওসি সাহেব মনে হয় চাঁদের দেশ থেকে এসেছেন। সরাইলের মানুষের চাঁদের দেশের কর্মকর্তার দরকার নেই।

সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সংরক্ষিত ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম, শাহবাজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রাজিব আহমেদ রাজ্জি, শাহজাদাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম খোকনও তাঁদের বক্তব্যে ওসি’র বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আনেন। সভায় অন্যান্যের মধ্যে সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল জব্বার, অরুয়াইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম, সরাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুব খান বক্তব্য রাখেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ