শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

সুন্দরগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

  |   মঙ্গলবার, ২২ ডিসেম্বর ২০২০   |   প্রিন্ট   |   ৫৫৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সুন্দরগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ

গাইবান্ধার সুন্দরগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে জমিদাতাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় বালু বহনকারী একটি ট্রলি জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) দুপুরে উপজেলার সর্বানন্দ ইউনিয়নের রামভদ্র গ্রামে অভিযান চালিয়ে জমিদাতাকে এ অর্থদন্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) শাকিল আহমেদ।

অবৈধভাবে বালু উত্তোলনের জমি দেয়ার দায়ে সমির উদ্দিনকে ৫০ হাজার টাকা জরিমানা ও বালু উত্তোলনের সহায়তাকারী শ্রমিক সাজু মিয়াকে (৩০) ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করা হয়েছে।এ ছাড়াও ওই স্থানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একজনকে ৩০০ টাকা জরিমানা করেছেন।

এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শাকিল আহমেদ জানান, অভিযান চালিয়ে জমিদাতাকে ৫০ হাজার টাকা, শ্রমিককে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ ও একটি ট্রলি জব্দ করা হয়েছে। অবৈধ বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ