Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

সৌদিআরবে বিএনপির নেতা কবির আহমেদ ভুইয়ার জন্মদিন পালিত

ডেস্ক রিপোর্ট   |   শনিবার, ২১ মে ২০২২   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

সৌদিআরবে বিএনপির নেতা কবির আহমেদ ভুইয়ার জন্মদিন পালিত

ব্রাক্ষণবাড়িয়ার জননন্দিত সংগঠক, কসবা- আখাউড়া বাসীর হৃদয়ের স্পন্দন, জিয়া পরিবারের বিশস্ত সিপাহসালা, ভূঁইয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান, জননেতা আলহাজ্ব কবির আহমেদ ভূঁইয়ার শুভ জন্মদিন উপলক্ষে গতকাাল শুক্রবার  সন্ধ্যায় দাম্মামে সৌদি আরব দাম্মামস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

দাম্মামস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির প্রধান পৃষ্ঠপোষক, সৌদি আরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং দাম্মাম প্রাদেশিক বিএনপির সিনিয়র সহ সভাপতি মাহবুব আল হুদা মামুন এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক কার্যনির্বাহী সদস্য ও সৌদি আরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা হেলাল উদ্দিন ভূঁইয়া, দাম্মামস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির উপদেষ্টা আতিক আহমেদ দানা, আল জুবাইল প্রাদেশিক বিএনপির সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী সাইদুল ইসলাম এলাহী,বিশিষ্ট ব্যবসায়ী ইঞ্জিনিয়ার কাউসার জনি, আখাউড়া উপজেলা প্রবাসী যুবদলের আহবায়ক রাজিবুল ইসলাম রাজিব, বিশিষ্ট সমাজ সেবক রফিকুল ইসলাম, বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী জাকির হোসেন, সৌদি আরব অাখাউড়া উপজেলা প্রবাসী যুবদলের সভাপতি আমিনুর রহমান খাদেম,বিশিষ্ট সমাজ সেবক আয়াত খন্দকার, বিশিষ্ট সংগঠক হেলাল উদ্দিন, মোঃ ইব্রাহিম, মোঃ জাহাঙ্গীর আলম, জাকির হুসাইন সহ আরো অনেকে।

এর আগে নন্দিত সংগঠক আলহাজ্ব কবির আহমেদ ভুইয়া ভিডিও কলে নেতাকর্মীদের সাথে কথা বলেন।

এসময় আলোচক বৃন্দ আলহাজ্ব কবির আহমেদ ভূঁইয়ার কর্মময় বর্ণাঢ্য

জীবনের উপর আলোচনা করেন। আলোচনা সভা শেষে কবির আহমেদ ভূঁইয়ার দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ