Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

স্থায়ী হচ্ছে সাব-রেজিস্ট্রার অফিসের নকলনবিশদের চাকরি -আইনমন্ত্রী

  |   রবিবার, ১০ ফেব্রুয়ারি ২০১৯   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

স্থায়ী হচ্ছে সাব-রেজিস্ট্রার অফিসের নকলনবিশদের  চাকরি -আইনমন্ত্রী

আখাউড়ার আলো ২৪ ডেস্ক#

সাব-রেজিস্ট্রার অফিসে কর্মরত নকলনবিশদের চাকরি রাজস্ব খাতে ন্যস্ত করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া দলিল নিবন্ধনের শত বছর পুরনো পদ্ধতির অবসান ঘটিয়ে আধুনিকায়নের কার্যক্রম হাতে নেয়া হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

রোববার (১০ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে ঢাকা-১১ আসনের সংসদ সদস্য এ কে এম রহমতুল্লাহর প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, সাব-রেজিস্ট্রার অফিসে কর্মরত নকলনবিশদের চাকরি রাজস্ব খাতে ন্যস্ত করার পরিকল্পনা সরকারের আছে। নিবন্ধিত অধিদফতরের অধীন সাব-রেজিস্ট্রার ও জেলা রেজিস্ট্রার কার্যালয়ে কর্মরত প্রায় ১৫ হাজার নকলনবিশদের চাকরি স্কেলভুক্ত/স্থায়ীকরণ বিষয়ে আইন ও বিচার বিভাগের যুগ্ম-সচিবের সভাপতিত্বে মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সভায় সুপারিশ করা হয়েছিল। পরবর্তীতে ওই সভার সুপারিশ জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এবং বিষয়টি প্রক্রিয়াধীন।

নোয়াখালী-৩ আসনের মো. মামুনুর রশীদ কিরনের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সারাদেশে সাব-রেজিস্ট্রার কার্যালয়সমূহ আধুনিকায়নের পরিকল্পনা সরকারের আছে। দলিল নিবন্ধনের শত বছর পুরনো পদ্ধতির অবসান ঘটিয়ে আধুনিকায়নের কার্যক্রম হাতে নেয়া হয়েছে।

তিনি বলেন, প্রথম পর্যায়ে কুমিল্লা ও যশোরে পাঁচটি সাব-রেজিস্ট্রার অফিসে রেকর্ড রুমে ডিজিটালাইজেশন পদ্ধতি চালু করা হবে, যার সফটওয়্যার প্রস্তুত পর্যায়ে রয়েছে। রেজিস্ট্রি অফিসসমূহে দলিল রেজিস্ট্রির কাজ আধুনিকায়নসহ কম্পিউটারাইজড করার কার্যক্রম ‘স্বল্প সময়ের’ মধ্যেই বাস্তবায়ন করা সম্ভব বলে আমরা আশাবাদী।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ