Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

৩০ অক্টোবর পালিত হতে পারে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.)

  |   মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২০   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

৩০ অক্টোবর পালিত হতে পারে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.)

আখাউড়ার আলো২৪ ডেস্ক :

আগামী ১২ রবিউল আউয়াল (চাঁদ দেখা সাপেক্ষে ৩০ অক্টোবর) সারাদেশে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপিত হবে। মঙ্গলবার (১৩ অক্টোবর) ঈদ-ই-মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে ধর্ম সচিব মো. নূরুল ইসলামের সভাপতিত্বে ধর্ম মন্ত্রণালয়ের আয়োজনে অনলাইন (ভার্চ্যুয়াল) আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়।

সভায় জাতীয় পর্যায়ে কর্মসূচি প্রণয়ন এবং সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় ধর্ম সচিব জানান, কোভিড-১৯ মহামারি পরিস্থিতি বিবেচনায় এ বছর স্বাস্থ্যবিধি অনুসরণ ও নিরাপদ শারীরিক দূরত্ব বজায় রেখে যথাযোগ্য মর্যাদায় আসন্ন পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন করা হবে। এক্ষেত্রে প্রযুক্তিগত সুবিধা ব্যবহার করা হবে।

সভায় ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বাণী দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।

এ উপলক্ষে সরকারি, আধা-সরকারি ভবন, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, বেসরকারি ভবন ও সশস্ত্র বাহিনীর সব স্থাপনাসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। জাতীয় পতাকা ও কালিমা তায়্যবিা লিখিত ব্যানার ঢাকা মহানগরীর গুরুত্বপূর্ণ ট্রাফিক আইল্যান্ড ও লাইটপোস্টে প্রদর্শনের সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া ঈদ-ই-মিলাদুন্নবী রাতে সরকারি ভবনসমূহ ও সামরিক গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহ আলোকসজ্জা করা হবে।

সভায় সিদ্ধান্ত হয়, এ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হবে এবং পক্ষকাল ব্যাপী হযরত মোহাম্মদ (সা.) এর জীবনীর ওপর আলোচনা সভা ও মাহফিলসহ বিশেষ কর্মসূচি নেওয়া হবে। এছাড়াও সভায় সারা দেশে বিভাগ, জেলা, উপজেলা, সিটি করপোরেশন, পৌরসভা, সশস্ত্র বাহিনী বিভাগ, বেসরকারি সংস্থাসমূহে হযরত মুহাম্মদ (সা.) এর জীবন ও কর্মের ওপর সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠানের কর্মসূচি নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।

এ উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার ও প্রযুক্তির মাধ্যমে দিবসটির যথাযোগ্য গুরুত্ব তুলে ধরে বিশেষ অনুষ্ঠান প্রচার করা হবে। শিশু একাডেমিতে শিশুদের জন্য বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হবে।

সভায় সব আরও সিদ্ধান্ত হয়, ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে হাসপাতাল, কারাগার, সরকারি শিশু সদন, বৃদ্ধ নিবাস, মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে উন্নতমানের খাবার পরিবেশনের ব্যবস্থা করা হবে। বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও মিশনসমূহে যথাযথভাবে ঈদ-ই- মিলাদুন্নবী (সা.) পালন করবে। এ উপলক্ষে সারাদেশে আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রক্ষার্থে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে।

ভার্চ্যুয়ালি আন্তঃমন্ত্রণালয় সভায় বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, দপ্তর ও সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ