Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

ব্রাহ্মণবাড়িয়ায় মুক্তিযোদ্ধের সময়কার অস্ত্র উদ্ধার

  |   মঙ্গলবার, ২৩ জুন ২০২০   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

ব্রাহ্মণবাড়িয়ায় মুক্তিযোদ্ধের সময়কার অস্ত্র উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মাটির নিচ থেকে উদ্ধার করা হলো মুক্তিযুদ্ধে ব্যবহৃত মরিচা ধরা একটি স্ট্যান গান, একটি পাইপগান ও একটি ম্যাগাজিন। মঙ্গলবার (২৩ জুন) দুপুর ১টার দিকে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের আমিনপাড়া এলাকার একটি মাজারের পাশ থেকে এসব উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে আমিনপাড়া এলাকার করিম উদ্দীন শাহ্ (র.) মাজারের পূর্বপাশে একদল কাঠুরে গাছ কাটার জন্য মাটি খুঁড়তে থাকেন। কয়েক ফুট গভীর পর্যন্ত মাটি খোঁড়ার পর একটি পলিথিনে মোড়ানো অবস্থায় একটি স্ট্যানগান, একটি পাইপগান ও একটি ম্যাগাজিন দেখতে পান। পরে কাঠুরেরা বিষয়টি ইউপি চেয়ারম্যান রাজিব আহমেদকে জানানো হলে তিনি থানায় খবর দেন। পরবর্তীতে সরাইল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে এগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসে।

শাহবাজপুর ইউপি চেয়ারম্যান রাজিব আহমেদ বলেন, আমার মুক্তিযোদ্ধা বাবা ও অন্য মুক্তিযোদ্ধাদের কাছ থেকে শুনেছি আমাদের এলাকার বিভিন্ন স্থানে মুক্তিযুদ্ধ হয়েছিল। উদ্ধার হওয়া অস্ত্রগুলো মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত হয়েছিল। কারণ যে জায়গা থেকে এগুলো উদ্ধার হয়েছে; সেখানেও মুক্তিযুদ্ধ হয়েছিল। সেজন্য আমি এগুলো মুক্তিযুদ্ধের জাদুঘরে রাখার দাবি জানাচ্ছি’।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোজাম্মেল হোসেন রেজা বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ধারণা করা হচ্ছে এগুলো মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত হয়েছিল। এ বিষয়ে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে’।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ