Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

ব্রাহ্মণবাড়িয়ায় ঘুষের ৫ লাখ টাকাসহ আটক ৪

  |   বৃহস্পতিবার, ২৫ জুন ২০২০   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

ব্রাহ্মণবাড়িয়ায় ঘুষের ৫ লাখ টাকাসহ আটক ৪
বিশেষ প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ায় ঘুষের টাকা লেনদেনের সময় জেলা হিসাবরক্ষণ অফিসের অডিটরসহ ৪ জনকে আটক করেছে ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স(এনএসআই)। আজ বৃহস্পতিবার ২৫(জুন)বিকেলে জেলা হিসাবরক্ষণ অফিস থেকে তাদেরকে টাকাসহ আটক করা হয়।
 

আটককৃতরা হলেন,রাজস্ব শাখার অডিটর কুতুব উদ্দীন,ব্রাহ্মণবাড়িয়া সড়ক ও জনপথ বিভাগের ৪র্থ শ্রেণীর কর্মী আব্দুল হাই,নজরুল ইসলাম, ও হুমায়ন।

জানাগেছে, সড়ক ও জনপথ বিভাগের মাষ্টার রোলে কর্মরত ৬৩ জন কর্মীর চাকুরী স্থায়ী হলে বর্ধিত বেতনে ১ কোটি ৭ লাখ টাকার বিল বকেয়া আসে। এ টাকা পেতে অডিট অফিসের সাথে ৫ লাখ টাকায় চুক্তি করেন তারা। চুক্তি মোতাবেক প্রথম দফায় ৬৪ লাখ টাকা নিয়ে যায়। বৃহস্পতিবার বাকী ৪৩ লাখ টাকার বিল করা হয়েছিল। এ সময় টাকা নিতে আসা সওজের কর্মচারীরা চুক্তি অনুযায়ী অডিটর কুতুব উদ্দিনকে ৫ লাখ টাকা দেন। এ সময় টাকা সহ তাদের এনএসআই আটক করে। পরে তাদের ৪ জনকে টাকাসহ সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এনএসআই এর একজন কর্মকর্তা জানিয়েছেন টাকাসহ তাদেরকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো:সেলিম উদ্দীন জানান,এটি তদন্ত করবে দুদক এটি তাদের এখতিয়ার।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ