শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

করোনা উপসর্গে মৃতের লাশ নিজ কাধেঁ করে দাফন করলেন উপজেলা চেয়ারম্যান

  |   শুক্রবার, ২৬ জুন ২০২০   |   প্রিন্ট   |   ৯২০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

করোনা উপসর্গে মৃতের লাশ নিজ কাধেঁ করে দাফন করলেন উপজেলা চেয়ারম্যান

কসবা প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে মারা যাওয়া কৃষকের মরদেহ দাফনের সমস্ত ব্যবস্থা করে নিজ কাঁধে নিয়ে দাফন করলেন কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান রাশেদুল কাউসার ভূইয়া জীবন।

করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া কৃষক হোসেন মিয়া(৫৫) মরদেহ নিজ বাড়িতে পড়েছিল পাঁচ ঘন্টা।
মৃত্যু ভয়ে মরদেহ দাফন করতে এগিয়ে আসেননি কেউ মরদেহ দাফন নিয়ে বিপাকে পড়েন মৃতের পরিবারের সদস্যরা।

এ সংবাদ জানতে পেরে দাফনে এগিয়ে আসেন কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান রাশেদুল কাউসার ভূঁইয়া জীবন, দুপুর ২টায় তিনি মৃত ব্যক্তির বাড়িতে গিয়ে বাঁশ কাটা কবর খোঁড়া জানাযার নামাজ সহ সব ব্যবস্থা করেন।বাড়ি থেকে মৃতদেহ নিজ কাঁধে করে কবরস্থানে নিয়ে যান তিনি।বিকাল সাড়ে ৩টায় জানাযা শেষে নয়নপুর গ্রামের একটি কবরস্থানে মরদেহ দাফন সম্পূর্ণ করেন।

খোঁজ নিয়ে জানা গেছে, করোনাভাইরাসের উপসর্গ নিয়ে বাড়িতে শয্যাশায়ী ছিলেন উপজেলার নয়নপুর গ্রামের কৃষক হোসেন মিয়া।গত বুধবার তার নমুনা সংগ্রহ করা হয়েছিল।পরে আজ শুক্রবার ২৬(জুন) সকাল ৯টায় বাড়িতেই মারাযান হোসেন মিয়া।কিন্তু তার মরদেহ দাফনে গ্রামের কেউ এগিয়ে না আসায় বিপাকে পড়ে পরিবার।

কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান রাশেদুল কাউসার ভূইয়া জীবন জানান,গ্রামের মানুষ মনে করেছে হোসেন মিয়া করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে।তাই কেউ দাফনে এগিয়ে আসছিলনা।তারপর আমি ঘটনাস্থলে গিয়ে মানুষজনকে বুঝিয়ে বলার পর তারা এগিয়ে আসলে লোকজন নিয়ে মরদেহ দাফন সম্পূর্ণ করা হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ