Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

ব্রাহ্মণবাড়িয়া হাসপাতালে ভ্রাম্যমান আদালতে ৪ দালালের কারাদন্ড

  |   শনিবার, ২৭ জুন ২০২০   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

ব্রাহ্মণবাড়িয়া হাসপাতালে ভ্রাম্যমান আদালতে ৪ দালালের কারাদন্ড

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

২৫০শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে থাকা কতিপয় ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের পালিত দালাল গুলোর কারণে গ্রাম থেকে আসা সাধারণ মানুষ প্রতারিত হচ্ছে। এই অভিযোগ অনেক দিনের। তারা চিকিৎসা নিতে আসা সহজ সরল মানুষের সাথে প্রতারিত করে হাতিয়ে নিচ্ছে টাকা।

শনিবার দুপুরে ২৫০শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল থেকে এমনই ৫জন দালালকে আটক করে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। আটকের পর ৪জন চিহ্নিত দালালকে ৩মাসের কারাদণ্ড। এছাড়া একজনকে ২০০টাকা অর্থদন্ড প্রদান করে ছেড়ে দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল বাকী।

আটক দালাল মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার তালশহর নাউঘাট এলাকার জালাল উদ্দিন সরকারের ছেলে মোবারক সরকার (৩৬), জেলা শহরের মধ্যপাড়ার মৃত মকবুল হোসেনের ছেলে মো. জালাল (৩২), নবীনগরের হরিপদ দেবের ছেলে কার্তিক চন্দ্র দেব (৩৫), জেলা শহরের ফুলবাড়িয়ার মো. শহীদুল্লাহর ছেলে শাহ আলম (৩৮) কে তিন মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। এছাড়াও শহরের মেড্ডা একাকার মৃত নূরুল ইসলামের ছেলে হুমায়ুন কবীর (৩২) কে ২০০টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালতে পরিচালনা কালে সদর মডেল থানার উপ-পরিদর্শক হারুনুর রশিদ সহ অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ