| সোমবার, ২৯ জুন ২০২০ | প্রিন্ট | ৬৬৯ বার পঠিত | পড়ুন মিনিটে
বিশেষ প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে নূরুল আমিন রবিন নামে (২৭) এক যুবক মৃত্যু হয়েছে।
আজ সোমবার বিকালে সদর উপজেলার সুলতানপুর নামক এলাকায় এ সড়ক দুর্ঘটনা হয়েছে।নিহত নূরুল আমিন আখাউড়া দক্ষিণ ইউনিয়নের বড় কুড়িপাইকা গ্রামের আলী মিয়ার ছেলে। নিহত রবিন একজন সিএনজি অটোরিক্সা চালক।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার এসআই মো. সোহেল জানান, সিমেন্টবাহী ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই রবিন মারা যান। নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।