শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ব্রাহ্মণবাড়িয়ায় মাপে তেল কম দেওয়ায় পেট্রোল পাম্পকে জরিমানা

  |   সোমবার, ০৬ জুলাই ২০২০   |   প্রিন্ট   |   ৮১৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ব্রাহ্মণবাড়িয়ায় মাপে তেল কম দেওয়ায় পেট্রোল পাম্পকে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ায় একটি পেট্রোল পাম্পে গ্রাহকদের দেওয়া হচ্ছিল পরিমাণে তেল কম। এই অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যম সহ বিভিন্ন ভাবে গ্রাহকরা অভিযোগ করে আসছিল। এই অভিযোগের প্রেক্ষিতে তেল পরিমাণে কম দেওয়ায় মেসার্স এস রহমান ফিলিং স্টেশন নামে একটি পেট্রোল পাম্পকে ২০হাজার টাকা অর্থদণ্ড করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে জেলা শহরের ভাদুঘরে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাস।

তিনি জানান, মেসার্স এস রহমান ফিলিং স্টেশনের নামে তেল বিক্রিতে তারা পরিমানে কম দিচ্ছিল। এনিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও লেখালেখি হচ্ছিল। অভিযোগের প্রেক্ষিতে মেসার্স এস রহমান ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করা হয়। এসময় যাচাই করে অভিযোগের সত্যতা পাওয়া। তারা প্রতি লিটারে গ্রাহকদের এক থেকে দেড়শত মিলিলিটার তেল কম দিচ্ছিল।

তিনি আরও বলেন, গ্রাহকদের তাদের প্রাপ্য থেকে কম তেল সরবরাহ করায় ২০১৮এর ৪৬ ধারা ভঙ্গের দায়ে ২০হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫দিনে কারাদণ্ড প্রদান করা হয়। পেট্রোল পাম্প কর্তৃপক্ষ নগদ ২০হাজার টাকা জরিমানা প্রদান করেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ