Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আখাউড়ায় করোনা আক্রান্তের সংখ্যা ১০০ পূর্ণ হল মৃত্যু ৫

  |   বুধবার, ০৮ জুলাই ২০২০   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়ায় করোনা আক্রান্তের সংখ্যা ১০০ পূর্ণ হল মৃত্যু ৫

আখাউড়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা, ছাত্রলীগের সভাপতি, পুলিশ,নার্স,স্বাস্থ্য সহকারী,ব্যাংক কর্মকর্তাসহ করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১০০ পূর্ণ হল।এ পর্যন্ত করোনার ভাইরাসে আক্রান্ত ৫জনের মৃত্যু হয়েছে।

আজ বুধবার নতুন করে একই পরিবারের ৩ মহিলাসহ ৪ জন মহিলা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা: শুভ্র রায় এই তথ্য নিশ্চিত করেছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্রে জানাগেছে,মঙ্গলবার দুপুরে প্রাপ্ত ফলাফলে আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের ঘোলখার গ্রামের একই পরিবারের নাজমা বেগম (৬০) খাদিজা আক্তার (২৪) নুরজাহান বেগম (২৫) মোগড়া ইউনিয়নের গঙ্গানগরের নিপা আক্তার(৩৯) করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা: শুভ্র রায় জানায়, করোনা আক্রান্ত সকলকে হোম আইসোলেশনে পাঠানো হয়েছে। অনেকের শরীরে করোনার উপর্সগ নেই বলেও তিনি জানিয়েছেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ