Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

কসবায় যুবককে কুপিয়ে হত্যা মোটরসাইকেল ছিনতাই

  |   বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২০   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

কসবায় যুবককে কুপিয়ে হত্যা মোটরসাইকেল ছিনতাই

কসবা প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় জনি (৩০) নামে এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে হত্যার পর তার মোটরসাইকেল নিয়ে গেছে দূর্বৃত্তরা। বুধবার মধ্যরাতে উপজেলার কুটি ইউনিয়নের বগীর এলাকার কুমিল্লা-সিলেট মহাসড়কের পাশে একটি ব্রীজের খাদ থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে জেলা সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য মরদেহটি পাঠানো হয়েছে। নিহত জনি ওই এলাকার গোলাম মোস্তফার ছেলে।

কসবা থানার পরিদর্শক (তদন্ত) আসাদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জনির উপজেলার কুটির চৌমুহনী এলাকায় একটি মোটরসাইকেলের গ্যারেজ আছে। সে প্রতিদিন রাতে গ্যারেজ থেকে মোটরসাইকেল নিয়ে বাড়িতে ফিরে। ধারণা করা হচ্ছে,  বুধবার রাতেও মোটরসাইকেল নিয়ে বাড়িতে ফেরার পথে দূর্বৃত্তরা জনির পথ গতিরোধ করে। এসময় তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যার পর মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে যায়।

তিনি আরও জানান, পুলিশ রাতেই মরদেহ উদ্ধার করেছে। এই ঘটনায় অজ্ঞাত আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়ে। মরদেহ জেলা সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ