Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

বাঞ্ছারামপুরে আলোচিত একাধিক মামলার আসামি মাদক সম্রাট কালা চোর আটক

  |   শুক্রবার, ১০ জুলাই ২০২০   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

বাঞ্ছারামপুরে আলোচিত একাধিক মামলার আসামি  মাদক সম্রাট কালা চোর আটক

বাঞ্ছারামপুর প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুর উপজেলার রূপসদী গ্রামের মাদক  সম্রাট একাধিক মামলার আসামি কালা চোর পুলিশের হাতে আটক হয়েছে।

গত বৃহস্পতিবার  সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে বাঞ্ছারামপুর থানার ওসি অফিসার ইনচার্জ দসালাউদ্দিন আদেশ কর্মে  এস.আই  ইউনুছ ও এ. এস.আই আবুল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি চৌকশ দল অভিযান চালিয়ে উপজেলার রূপসদী গ্রামের কান্দপাড়া নিজ বাড়ি হতে  কালা চোর (৪৩) ও তার স্ত্রী ছালমা আক্তার কে আটক করা হয়।তার ছেলে বিপ্লব (১৯) পুলিশের উপস্থিতি টের পেয়ে  ঘটনাস্থলে  থেকে পালিয়ে যায় আটককৃত  কালা চোর(৪৩) বাঞ্ছারামপুর উপজেলা রূপসদী গ্রামের কান্দাপাড়া মৃত:শ্যাম মিয়ার ছেলে।একই মামলা কালা মিয়ার স্ত্রী  ছালমা আক্তার (৩৬)কে আটক করেছে বাঞ্ছারামপুর থানা পুলিশ।

বাঞ্ছারামপুর মডেল থানার পুলিশ সাংবাদিকদের জানায়, আটককৃত কালা চোর(৪৩) এলাকার চিহ্নিত একজন মাদক কারবারি। তার বিরুদ্ধে একধিক মাদকের মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে সে রূপসদী কান্দাপাড়া এলাকায় গোপনে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। বাঞ্ছারামপুর মডেল থানার এস.আই. ইউনুছ ও এ.এস.আই আবুল হোসেন নেতৃত্বে ‘গোপন খবরের ভিত্তিতে কালা চোরের ও স্ত্রী কে আটক করে পুলিশ।

এ সময় তাদের কাছ থেকে ১৫০ গ্রাম গাঁজা ও ২টি বিয়ার ক্যানসহ মাদক বিক্রির ৪২০টাকা  জব্দ করে পুলিশ। এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আজ শুক্রবার তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ