| শনিবার, ১১ জুলাই ২০২০ | প্রিন্ট | ৪১৪ বার পঠিত | পড়ুন মিনিটে
কসবা প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ৫ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
গতকাল শুক্রবার জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে জেলার কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের জয়নগর গ্রামের আশু খন্দকারের বাড়ীর উত্তর ভিটির সেমি পাকা বিলিন্ডংয়ের একটি কক্ষ থেকে ০৫ কেজি গাঁজা সহ তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার কৃতরা হলেন কসবা উপজেলার মোঃ আশু খন্দকার (৬০), পিতা- মৃত আনু খন্দকার, ও সদর উপজেলার মোঃ পলি আক্তার (২৫), স্বামী- মোঃ সালাউদ্দিন।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কসবা থানায় প্রচলিত ধারায় মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ।