Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে

  |   শুক্রবার, ১৭ জুলাই ২০২০   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীর পানি বিপদ সীমার পাঁচ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে জেলার সরাইল উপজেলার আজবপুর পয়েন্টে পানি বৃদ্ধির এ পরিমাপ করা হয়।  পানি বৃদ্ধির কারণে আশেপাশের এলাকার নিন্মাঞ্চল প্লাবিত হতে শুরু করেছে।

এদিকে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার তিতাস নদীর শহর রক্ষা বাঁধের কুরুলিয়া পয়েন্টে সমান্তরালে পানি
প্রবাহিত হচ্ছে। ওই পয়েন্টে পানি বৃদ্ধি অব্যাহত থাকলে বন্যার আশংকা করা হচ্ছে।

সরাইলের ইউএনও এ. এস. এম মোসা জানান, তিতাস নদীতে পানি বৃদ্ধির কারণে হাওর ও নিন্মাঞ্চল প্লাবিত হয়েছে। তবে এখনো বাড়িঘরে প্রবেশ করেনি।

তবে বর্ষা মৌসুমে হাওর অঞ্চলে বর্ষাল নামে যে ধান হয়ে থাকে সেটি নষ্ট হওয়ার আশংকা দেখা দিয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) রঞ্জন কুমার দাস জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় সরাইল উপজেলার আজবপুর পয়েন্টে তিতান নদীর পানি বিপদ সীমার পাঁচ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যায়। যে কারণে সরাইলের নিন্মাঞ্চলে
পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে এ বিষয়ে পর্ষবেক্ষন করা হচ্ছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ