Advertise with us
শিরোনাম
আখাউড়ায় জাতীয় যুব দিবস উদ্‌যাপন ও যুব ঋণ বিতরণ আখাউড়ার দুই উপসহকারী প্রকৌশলী (স্বামী-স্ত্রী) স্ট্যান্ডরিলিজ আখাউড়ায় প্রবাসীর জায়গায় গাছের চারা কেটে ফেলার অভিযোগ আখাউড়ায় মন্দিরে চুরির ঘটনায় গ্রেপ্তার-২ চোরাই মালামাল উদ্ধার আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

করোনায় আক্রান্ত ব্রাহ্মণবাড়িয়া আ. লীগ নেতার মৃত্যু

  |   শুক্রবার, ১৭ জুলাই ২০২০   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

করোনায় আক্রান্ত ব্রাহ্মণবাড়িয়া আ. লীগ নেতার মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

করোনাভাইরাসে আক্রান্ত ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ সমবায় ব্যাংক লিমিটেডের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান
চৌধুরী মো. আফজাল হোসেন নিসার (৫৭) শুক্রবার রাত সাড়ে আটটায় ঢাকার এভারকেয়ার (স্কয়ার) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

তাঁর বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের চিনাইর গ্রামে। তবে পরিবার নিয়ে
তিনি জেলা শহরের বণিকপাড়ায় থাকতেন।
চৌধুরী মো. আফজাল হোসেন নিসারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর ছেলে তানভীর চৌধুরী।

রাতে তিনি জানান, গত ২ জুলাই প্রথমবার তাঁর বাবার করোনাভাইরাস পরীক্ষার ফলাফল নেগেটিভ আসে। পরে ৭ জুলাই দ্বিতীয়বারের পরীক্ষায় ফলাফল পজিটিভ আসে।এরপর থেকে তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শনিবার গ্রামের বাড়িতে
তাঁর লাশ দাফন করা হবে বলে তিনি জানিয়েছেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ