Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

২৭ দিন পর আখাউড়া স্থলবন্দর দিয়ে মাছ রপ্তানি শুরু

  |   বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২০   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

২৭ দিন পর আখাউড়া স্থলবন্দর দিয়ে মাছ রপ্তানি শুরু

আখাউড়া প্রতিনিধি

ভারতের ত্রিপুরায় রপ্তানিকৃত মাছ ছিনতাইয়ের ঘটনায় দীর্ঘ ২৭ দিন বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে মাছ রপ্তানি পূণরায় শুরু হয়েছে।

আজ বৃহস্পতিবার (৬আগষ্ট) সকালে মাছ রপ্তানির মাধ্যমে বন্দরের কার্যক্রম শুরু হয়।গত ৯ই জুলাই আখাউড়া স্থল বন্দর দিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যে রপ্তানীকৃত মাছবাহী ট্রাক বন্দর থেকে বের হয়ে শিলচর যাওয়ার পথে রামনগর এলাকায় কতিপয় ছিনতাইকারী ১ ট্রাক মাছ ছিনতাই করে নিয়ে যায়। ওই ট্রাকে ১২৭টি কার্টুনে ৬ হাজার ৩৫০ কেজি মাছ ছিল। যার মূল্য ১৫ হাজার ৮৭৫ ডলার।

ছিনতাইয়ের ঘটনায় পর ভারতীয় আমদানি কারকরা বাংলাদেশী ব্যবসায়ীদে সাথে পরামর্শ ক্রমে মাছ আমদানি বন্ধ করে দেয়।পরে দুদেশের রাজনৈতিক ও ব্যবসায়ীক নেতাদের আলোচনার মাধ্যমে সমস্যাটির সমাধান হলে মাছ রপ্তানি পূণরায় শুরু হয়।

আখাউড়া স্থল বন্দর সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ ফোরকান খলিফা বলেন, রপ্তানিকৃত মাছ ছিনতাইয়ের পর মাছ আমদানি বন্ধ করে দেয় দুদেশের ব্যবসায়ীরা।

পরে ত্রিপুরা রাজ্যের স্থানীয় বিধায়ক সুরঞ্জিত দত্ত ও বাংলাদেশের আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজলের মাঝে ভিডিও কনফারেন্সে আলোচনার মাধ্যমে বিষয়টির সমাধান হলে।মাছ রপ্তানির পূণরায় শুরু হয়।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ