Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

ব্রাহ্মণবাড়িয়ায় র‍্যাবের অভিযানে প্রায় ৬ লক্ষ টাকার আতশবাজি সহ গ্রেফতার ২

  |   বুধবার, ১২ অগাস্ট ২০২০   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

ব্রাহ্মণবাড়িয়ায় র‍্যাবের অভিযানে প্রায় ৬ লক্ষ টাকার আতশবাজি সহ গ্রেফতার ২

আশরাফুল মামুনঃ ভৈরব র‍্যাব -১৪ সিপিসি – ৩ ক্যাম্প সদস্যদের অভিযানে ব্রাহ্মণবাড়িয়া সদর থেকে ১১ হাজার ৭শত প্যাকেট ভারতীয় আতশবাজি সহ ২ পাচারকারী কে আটক করা হয়েছে। বুধবার (১২ আগষ্ট) ভৈরব র‍্যাব এর এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানান হয়।

গ্রেফতারকৃতরা হলেন, জেলা সদর কান্দিপাড়া এলাকার ইদ্রিস মিয়ার ছেলে মোঃ সাগর মিয়া (৩০) এবং কুমিল্লার দেবীদ্বার থানার গোপালনগর এলাকার মোঃ মানিক সরকারের ছেলে মোঃ শাকিল সরকার (২০), র‍্যার জানায় আটককৃত ১১ হাজার ৭ শত প্যাকেট আতশবাজির বাজার দর প্রায় ৫ লক্ষ ৮৫ হাজার টাকা।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গোপন সংবাদের মাধ্যমে র‍্যাব জানতে পারে যে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে একটি চোরাকারবারি চক্র ভারত থেকে অবৈধভাবে আতশবাজি পাচার করে এনে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় খুচরা ও পাইকারি বিক্রি করছে। পরে গোয়েন্দা নজরদারিতে এর সত্যতা পাওয়ায় ভৈরব র‍্যাব -১৪ এর অধিনায়ক রাফি আহমেদ যোবায়ের এর নির্দেশনায় এবং সহ অধিনায়ক চন্দন দেবনাথ এর নের্তৃত্বে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ায় অভিযান পরিচালনা করে এই আতশবাজি সহ ২ পাচারকারী কে আটক করা হয়েছে।
পরে গ্রেফতারকৃতদের জেলা সদর মডেল থানায় আইনগত ব্যবস্থা গ্রহনপূর্বক হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ