Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

ব্রাহ্মনবাড়িয়ার সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদক ও মোটরসাইকেল সহ গ্রেফতার ২

  |   শুক্রবার, ১৪ অগাস্ট ২০২০   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

ব্রাহ্মনবাড়িয়ার সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদক ও মোটরসাইকেল সহ গ্রেফতার ২

 

 আশরাফুল মামুনঃ ব্রাহ্মণবাড়িয়া সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) কর্তৃক আখাউড়া, বিজয়নগর ও কসবা উপজেলায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে ৯৬ বোতল ভারতীয় ইস্কফ, ০২ কেজি ভারতীয় গাঁজা, ২৪ বোতল ফেন্সিডিল, ৪৯ পিস ইয়াবা ট্যাবলেট, ০১টি মোটর সাইকেল ও ০১টি মোবাইল সেট’সহ ০২ জন মাদক চোরাকারবারী আটক করা হয়েছে। সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ ইকবাল হোসেন আজ শুক্রবার (১৪ আগস্ট )প্রেস বিজ্ঞপ্তি নং-৫৩/২০ এর মাধ্যমে জানান, অত্র জেলার কসবা উপজেলার গোসাইস্থল বিওপি’র আওতাধীন সীমান্ত পিলার-২০২৯/এমপি হতে আনুমানিক ০২ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে ‘নোয়াগাঁও’ নামক স্থান হতে ০২ কেজি ভারতীয় গাঁজা, ০১টি মোটর সাইকেল ও ০১টি

মোবাইল সেট’সহ ০১ জন মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করা হয়েছে এবং আখাউড়া উপজেলার ফকিরমোড়া বিওপি’র আওতাধীন সীমান্ত পিলার ২০২২/১০-এস হতে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ‘আব্দুল্লাহপুর সাহেবনগর’
নামক স্থান হতে ২৪ বোতল ফেন্সিডিল ও ৪৯ পিস ইয়াবা’সহ ০১ জন পাচারকারী কে আটক করা হয়। আটককৃতরা হলেন, কসবা উপজেলার চন্ডীদার এলাকার লক্ষীপুর গ্রামের মাসুক মিয়ার ছেলে মোঃ মিলন মিয়া ও নারায়ণপুর গ্রামের মৃত নাসির মিয়ার ছেলে মোঃ ওমর মিয়া। অন্যদিকে বিজয়নগর উপজেলার আলীনগর বিওপির আওতাধীন নোয়াবাদী নামক স্থান হতে মালিকবিহীন অবস্থায় ৯৬ বোতল ভারতীয় ইস্কফ জব্দ করা হয়। আটককৃত মাদকদ্রব্য ও অন্যান্য মালামালের সর্বমোট সিজার মূল্য- ৩,৭৯,৭০০/- টাকা। ধৃত আসামীদেরকে বিজিবি কর্তৃক আটককৃত মাদকদ্রব্য ও অন্যান্য মালামাল’সহ কসবা এবং আখাউড়া থানায় সোপর্দকরা হয়েছে। এ বিষয়ে উক্ত আসামীর বিরম্নদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮, ২৪ (খ) এর ১০ (ক)/৪১ ধারায় কসবা থানায় মামলা দায়ের
করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ