Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আশুগঞ্জে নারকেল পাড়তে গিয়ে কিশোরের মৃত্যু

  |   বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২০   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আশুগঞ্জে নারকেল পাড়তে গিয়ে কিশোরের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

প্রতিবেশীর গাছ থেকে নারকেল পেড়ে দিতে গিয়ে প্রাণপাত হলো কিশোর নাঈমের।বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার তালশহর ইউনিয়নের তালশহর মধ্যপাড়ায় ঘটলো এই মর্মান্তিকতা। নিহত নাঈম মিয়া (১৩) ওই এলাকায় মৃত বাবুল মিয়ার পুত্র।

নিহতের পরিবার, ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় এলাকাবাসী এবং পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে কিশোর নাঈম প্রতিবেশী নওশাদ মৃধার বাড়িতে নারকেল পেড়ে দিতে গাছে ওঠে। নারকেল পাড়ার সময় আচমকা গাছ থেকে ছিটকে নিচে পড়ে যান নাঈম। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যাবার পর কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করে। পরে ঢাকা যাওয়ার পথেই সে মারা যায়।

আশুগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) বজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ দেয়া হলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ