Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

কসবায় প্রবাসীর স্ত্রীকে উত্যক্ত করায় যুবকের কারাদন্ড

  |   বুধবার, ২৬ অগাস্ট ২০২০   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

কসবায় প্রবাসীর স্ত্রীকে উত্যক্ত করায় যুবকের কারাদন্ড

কসবা প্রতিনিধি

ব্রাক্ষণবাড়িয়ার কসবায় প্রবাসীর স্ত্রীকে উত্যক্ত করার দায়ে ভ্রাম্যমান আদালতে আলআমিন (৩০) নামে এক বিবাহীত যুবককে ১৫দিনের কারাদন্ড ও ৩ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।

আজ বুধবার (২৬ আগষ্ট) দুপুরে সিডিসি স্কুলের সামনে প্রকাশ্যে এ দন্ড প্রদান করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) হাছিবা খান।

জানা যায়, উপজেলার কাইমপুর গ্রামের আবদুল আলীমের পুত্র আলআমিন দীর্ঘদিন যাবত একই গ্রামের এক প্রবাসীর স্ত্রীকে উত্যক্ত করে আসছিলো। পরে ওই প্রবাসীর স্ত্রী এ ব্যাপারে কসবা থানায় একটি সাধারন ডাইরী করলে মঙ্গলবার বিকেল ওই উত্যক্তকারীকে পুলিশ পৌরশহর থেকে আটক করে।

বুধবার দুপুরে ভ্রাম্যমান আদালতের নিকট আল্আমিন তার দোষ স্বীকার করেন। পরে ভ্রাম্যমান আদালত তাকে জেল ও জরিমানা প্রদান করেন। পুলিশ আলআমিনকে বুধবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করে।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভু’মি) হাছিবা খান বলেন,এক প্রবাসীর স্ত্রীকে উত্যক্ত করার দায়ে আলআমিন নামক এক যুবককে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জেল ও জরিমানা রায় প্রদান করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ