শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ব্রাহ্মণবাড়িয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১৮ কেজি গাঁজা ও ১৮৫ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার

  |   বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২০   |   প্রিন্ট   |   ৪৪৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ব্রাহ্মণবাড়িয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১৮ কেজি গাঁজা ও ১৮৫ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১৮ কেজি গাঁজা ও ১৮৫ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার হয়েছে।

বুধবার (২সেপ্টেম্বর) সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিয়া‌ল্লিশ্বর এলাকায় অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়। এসময় একটি সিএনজি অটোরিকশা সহ সাদ্দাম মিয়া ও আরাফাত হো‌সেন সবুজ নামে দুই মাদক কারবারিকে আটক করা হয়। এ অভিযানে নেতৃত্ব দেন ব্রাহ্মণবাড়িয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অ‌ধিদপ্তরের সহকারী পরিচালক মু:‌মিজানুর রহমান।

 

এ ঘটনায় পাঁচজনের বিরুদ্ধে সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। এদেরমধ্যে সদর উপজেলার উত্তর সুহিলপুর এলাকার শুক্কুর আলীর ছেলে সাদ্দাম মিয়া (৩৫) ও জেলার বিজয়নগর উপজেলার মিরাসা‌নি এলাকার আঃ ছাত্তারের ছেলে আরাফাত হোসেন সবুজ (১৭) গ্রেফতার রয়েছেন। পলাতক তিনজন হলেন- বিজয়নগর উপজেলার মিরাসা‌নি এলাকার হারুন মিয়ার ছেলে জাকির হোসেন (১৭) ও সরাইল উপজেলা সদরের সৈয়দটুলা গ্রামের খন্দকার শ‌ফিকুর রহমানের ছেলে মোঃ মোর‌শেদ আলম ওর‌ফে আ‌তিকুল ইসলাম (৩৫) এবং বিজয়নগর উপজেলার মিরাসা‌নির ম‌তি খাঁ’র ছেলে মোঃ দুলাল খাঁ (৫০)।

জানা গেছে, মাদক প্রতিরোধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অ‌ধিদপ্তরের এ ধরনের অভিযান অব্যাহত আছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ