Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

তাহেরীর মাদক ও কিশোর গ্যাংবিরোধী সভা বন্ধ করে দিয়েছে পুলিশ

  |   বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২০   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

তাহেরীর মাদক ও কিশোর গ্যাংবিরোধী সভা বন্ধ করে দিয়েছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক:

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশি বাধায় পণ্ড হয়ে গেছে ইসলামি বক্তা মুফতি গিয়াস উদ্দিন আত-তাহেরীর মাদক ও কিশোর গ্যাংবিরোধী সভা। বুধবার (৯ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের চাপুইর গ্রামে সভাস্থলে গিয়ে সভা বন্ধ করে দেয় পুলিশ। করোনাভাইরাসের কারণে গণজমায়েত নিষিদ্ধ থাকায় সভা বন্ধ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

তবে মুফতি তাহেরীর দাবি- করোনাভাইরাসের কারণে ছোট পরিসরেই সভার আয়োজন করা হয়েছিল।

খোঁজ নিয়ে জানা গেছে, চাপুইর গ্রামে মুফতি গিয়াস উদ্দিন আত-তাহেরীর বাসভবনের সামনে খোলা জায়গায় ‘দাওয়াতে ঈমানী বাংলাদেশ’ নামে একটি সংগঠন মাদক ও কিশোর গ্যাংবিরোধী সভার আয়োজন করে। তাহেরী নিজেই এ সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। সভায় মাছিহাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল আমিনুল হক পাভেল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু পুলিশ সভা বন্ধ করে দেয়ায় চেয়ারম্যান সভাস্থলে আসেননি।

 

বেলা ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) সোহরাব হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল সভা বন্ধ করতে বলে। করোনাভাইরাসের কারণে গণজমায়েত করা যাবে না বলে জানান এসআই সোহরাব। এ ঘটনায় সভায় আগতদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে।

মুফতি গিয়াস উদ্দিন আত-তাহেরী বলেন, আমাদের এলাকায় মাদক ছড়িয়ে পড়েছে, যার জন্য মাদকবিরোধী সভা করা খুবই প্রয়োজন মনে করেছি। যে কিশোররা পড়ালেখা করে দেশ ও জাতির কল্যাণ করবে তারা কিশোর গ্যাং তৈরি করছে। তাদেরকে সচেতন করার জন্য এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গকে নিয়ে মাদক ও কিশোর গ্যাংবিরোধী সভার আয়োজন করেছিলাম।

 

তিনি আরও বলেন, করোনাভাইরাসের কারণে আমরা ছোট পরিসরে সভার আয়োজন করেছিলাম। কিন্তু প্রশাসন থেকে নিষেধ করা হয়েছে। প্রশাসন আমাদের আশ্বস্ত করেছে- পরবর্তীতে তারাও এ অনুষ্ঠানে থাকবে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) সোহরাব হোসেন জানান, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকারিভাবে গণজমায়েত নিষিদ্ধ রয়েছে। সেজন্য তাহেরীর সভা বন্ধ রাখার জন্য বলা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ