শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

মাধবপুরে অটোরিক্সার ড্রাইভার শ্রমিক একতা কল্যাণ সমিতির সভা অনুষ্ঠিত

  |   শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২০   |   প্রিন্ট   |   ৪০০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মাধবপুরে অটোরিক্সার ড্রাইভার শ্রমিক একতা কল্যাণ সমিতির সভা অনুষ্ঠিত

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

“দেশপ্রেমের শপথ নিন, দুর্নীতিকে বিদায় দিন” এরই ধারাবাহিকতায় হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়ন পরিষদ হল রুমে (১১ সেপ্টেম্বর) শুক্রবার সন্ধ্যায় ধর্মঘর অটোরিক্সার ড্রাইভার শ্রমিক একতা কল্যাণ সমিতির সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সভায় সভাপতিত্ব করেন ধর্মঘর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সামছুল ইসলাম কামাল সঞ্চালনায় ছিলেন ধর্মঘর ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের সদস্য আশিকুর রহমান মামুন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মঘর ইউনিয়নের বিট অফিসার মাধবপুর কাশিম নগর পুলিশ ফাঁড়ির এস আই মোঃ আতিকুর রহমান।

এসময় আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদ মেম্বার সালাম মিয়া কাশিমনগর পুলিশ ফাঁড়ির আইসিটি এ এস আই শাহ আলম সাংবাদিক জাকির হোসেন সহ ড্রাইভার শ্রমিক একতা কল্যাণ সমিতির সদস্যবৃন্দরা।

সভায় প্রধান অতিথি এস আই আতিকুর রহমান বলেন, বর্তমান সরকার মাদকের বিরুদ্ধে জিরো ডলার্স ঘোষণা করেছেন। মাদক নিরাময় করতে হলে আপনাদের সহযোগীতা একান্ত কাম্য। রাস্তায় চলাচলের সময় চোখ কান খোলা রেখে গাড়ি চালাতে হবে যেহেতু আপনারা সীমান্ত এলাকায় গাড়ি চালান। প্রতিদিনই পুলিশের হাতে মাদক ধরা পড়ছে।

অপরিচিত কোন লোককে সন্দেহ হলে তার ব্যাগে কি আছে জিজ্ঞাসা না করে গাড়িতে তুলবেন না। আর বিশেষ করে কোন শিশু-কিশোরদের হাতে গাড়ি চালাতে দিবেন না এতে করে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। শিশু শ্রম আইনে এটি দণ্ডনীয় অপরাধ।একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ