শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

মাধবপুর থানা কমপ্লেক্সের গোল ঘর দোলনচাঁপা উদ্বোধন

  |   শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২০   |   প্রিন্ট   |   ৩৭৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মাধবপুর থানা কমপ্লেক্সের গোল ঘর দোলনচাঁপা উদ্বোধন

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের মাধবপুর থানা কমপ্লেক্সের নান্দনিক গোল ঘর উদ্বোধনী অনুষ্ঠানে হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্লাহ বিপিএম,পিপিএম বলেছেন,গোল ঘরটি হবে সামাজিক বিরোধ নিস্পত্তির একটি অন্যতম স্থান। ছোটকাট ঝগড়া বিবাদ জনপ্রতিনিধি ও পুলিশের সমন্বয়ে এখানে ছোট পরিসরে নিষ্পত্তি করা হবে।

তিনি (১২-সেপ্টেম্বর) শনিবার সকাল ১১ টার দিকে মাধবপুর থানা পুলিশের তত্ত্বাধানে নব নির্মিত নান্দনিক গোল ঘর দোলন চাঁপা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। এ সময় মাধবপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার নাজিম উদ্দীন, মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ ইকবাল হোসেন

মাধবপুর ট্রাফিক জোনের ইন্সপেক্টর ফারুক আল মামুন ভুইয়া, মাধবপুর থানার সেকেন্ড অফিসার মোসলেহ উদ্দিন, হবিগঞ্জ ডিএসবির এসআই সাইকুল ইসলাম সুজন, চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ নাজমুল হক, চেয়ারম্যান ফারুখ পাঠান ও আপন মিয়া ইন্সপেক্টর গোলাম দস্তগীর আহমেদ।

ইন্সপেক্টর কামরুল হাসান ও ইন্সপেক্টর গোলাম মোস্তফা, এসআই-এনামুল এসআই আহাদ এসআই বিলাল, আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক তাজুল ইসলাম,আওয়ামীলীগে নেতা বেনু রঞ্জন রায়, মাধবপুর প্রেসক্লাবের সেক্রেটারি সাব্বির হাসান,প্রেসক্লাবের সাবেক সভাপতি রোকন উদ্দিন লস্কর, সিনিয়র সাংবাদিক আইয়ুব খান, সাংবাদিক লিটন পাঠান। আরো উপস্থিত ছিলেন থানার অফিসারবৃন্দ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ