Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

কসবায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

  |   রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২০   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

কসবায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় শালুক তুলতে গিয়ে খালের পানিতে ডুবে ফাতেমা আক্তার (৮) ও মীম আক্তার (৭) নামে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল রোববার দুপুরে উপজেলার কুটি ইউনিয়নের শরৎনগর গ্রামে এ ঘটনা ঘটে। তারা দুইজন সম্পর্কে চাচাতো বোন। ফাতেমা আক্তার ওই গ্রামের তৌহিদ মিয়ার মেয়ে ও মীম আক্তার জাহাঙ্গীর হোসেনের মেয়ে। দুই শিশুর মৃত’তে পরিবারে চলছে শোকের মাতম।

নিহতদের পারিবারিক সুত্রে জানা যায়, গতকাল রোববার দুপুরে ফাতেমা ও মীম পরিবারের লোকজনের অজান্তে শালুক তুলতে বাড়ি থেকে বেরিয়ে যায়। বাড়ির অদুরে বিলে নামতে গিয়ে দুজন খালের পানিতে পড়ে ডুবে যায়। কয়েকঘন্টা যাবত শিশু দুটি ঘরে না আসায় পরিবারের লোকজন তাদের খোঁজাখুঁজি করতে থাকে।

তাদের খুঁজে না পেয়ে পরিবারে লোকজন কান্নাকাটি শুরু করে। দুপুর প্রায় আড়াইটার দিকে খোঁজাখুজির এক পর্যায়ে পাশ্ববর্তী বজলুর খালে দুই শিশুর মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পায় বাড়ির লোকজন ।

পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন। দুই শিশুর মৃত্যুতে পরিবার সহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ