শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ব্রাহ্মণবাড়িয়ায় ৫০ কেজি গাঁজাসহ আটক ১

  |   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২০   |   প্রিন্ট   |   ৬২৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ব্রাহ্মণবাড়িয়ায় ৫০ কেজি গাঁজাসহ আটক ১

নিজস্ব প্রতিবেদক:

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ৫০ কেজি গাঁজা, ১১ বোতল ফেন্সিডিল, তিন বোতল স্কাফ ও এক ক্যান বিয়ারসহ ওবাইদুল্লাহ্ (৪০) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে র‍্যাব-১৪ এর ভৈরব ক্যাম্পের সদস্যরা।

রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে উপজেলার পাইকপাড়া এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক ওবাইদুল্লাহ্ ওই এলাকার মৃত শহিদুল্লাহর ছেলে। র‍্যাব-১৪ ভৈরব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার এএসপি মোহাম্মদ বেলায়েত হোসাইন জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি আভিযানিক দল পাইকপাড়া এলাকার ওবাইদুল্লাহর বসত বাড়িতে অভিযান চালিয়ে ৫০ কেজি গাঁজা, ১১ বোতল ফেন্সিডিল, তিন বোতল স্কাফ ও এক ক্যান বিয়ার জব্দ করেছে।

এ ঘটনায় তার বিরুদ্ধে বিজয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান ওই র‌্যাব কর্মকর্তা।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ