শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

তুরস্কে বাংলাদেশ দূতাবাস ভবন উদ্বোধন

  |   মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২০   |   প্রিন্ট   |   ৩৭৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

তুরস্কে বাংলাদেশ দূতাবাস ভবন উদ্বোধন

আখাউড়ার আলো ২৪ ডেক্স:

রোহিঙ্গা সংকটে বাংলাদেশের পাশে থাকায় তুরস্ককে ধন্যবাদ জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তুরস্কের রাজধানী আঙ্কারায় বাংলাদেশ দূতাবাস ভবন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

এসময় মুজিববর্ষ উপলক্ষে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে বাংলাদেশ সফরেও আমন্ত্রণ জানান শেখ হাসিনা।

তুরস্কের রাজধানী আঙ্কারায় নবনির্মিত বাংলাদেশ দূতাবাস উদ্বোধন উপলক্ষে সরকারের প্রতিনিধি হিসেবে সফরে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোনেম। সোমবার গণভবন থেকে সেখানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে দূতাবাস ভবনটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, করোনা মহামারিতে সরকারের প্রণোদনায় দ্রুত ঘুরে দাড়াতে সক্ষম হয়েছে বাংলাদেশ। রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরে যেতে হবে উল্লেখ করে, সংকটকালে বাংলাদেশের পাশে থাকার জন্য তুরস্ককে ধন্যবাদ জানান শেখ হাসিনা।

এসময় তুরস্কের রাষ্ট্রপতিকে স্বপরিবারে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান সরকারপ্রধান। এছাড়া লেবালনে ক্ষতিগ্রস্থ যুদ্ধজাহাজ মেরামতের জন্য তুরস্ককে ধন্যবাদ জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ