Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

ব্রাহ্মণবাড়িয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় ১ কলেজ ছাত্র নিহত

  |   মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২০   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

ব্রাহ্মণবাড়িয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় ১ কলেজ ছাত্র নিহত

ডেস্ক রিপোর্ট:

ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজি চালিত অটোরিকশার চাপায় মাহী খান (২১) নামের এক মোটরসাইকেল রাইডার গ্রুপের সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের গজারিয়া এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত মাহি সিলেট এমসি কলেজের ৩য় বর্ষের ছাত্র ও জালালাবাদ এলাকার এনায়েতুল্লাহ খানের ছেলে। এই ঘটনায় মাহীর সাথে থাকা এমদাদুর রহমান (২৩) নামের আরও এক আরোহী আহত হয়।

নিহত মাহীর সাথে থাকা রাইডার গ্রুপের সদস্যরা জানায়, মাহী সহ রাইডার গ্রুপের ৮জন সদস্য মোটরসাইকেল যোগে গত ১০ সেপ্টেম্বর কক্সবাজারে যান। মঙ্গলবার কক্সবাজার থেকে ফেরার পথে কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার গজারিয়ায় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি মাহীর মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই সে নিহত হয়। তার পেছনের সিটে বসে থাকা এমদাদুর রহমান আহত হয়। হতাহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসা হয়ে।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, খবর পেয়ে হাসপাতাল ও ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ