Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব নির্বাচনে বিনা প্রতিদ্বন্ধিতায় ৪জন নির্বাচিত

  |   মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২০   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব নির্বাচনে বিনা প্রতিদ্বন্ধিতায় ৪জন নির্বাচিত

অমিত হাসান অপু:

ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব নির্বাচনে ১১ পদের মধ্যে চার পদে ৪জন বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন। সোমবার (১৪ সেপ্টেম্বর) প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে জেলা নির্বাচন কর্মকর্তা ও প্রেস ক্লাব নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার মোহাম্মদ জিল্লুর রহমান চারটি পদে প্রতিদ্বন্ধী প্রার্থী না থাকায় চারজনকে নির্বাচিত ঘোষণা করেন।

বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিতরা হলেন যুগ্ম সাধারণ সম্পাদক পদে দৈনিক ভোরের কাগজ’র নিজস্ব প্রতিবেদক সৈয়দ রিয়াজ আহমেদ অপু, পাঠাগার ও ক্রীড়া সম্পাদক পদে দৈনিক শেয়ার বিজ’র জেলা প্রতিনিধি এইচ. এম. সিরাজ এবং সাধারণ সদস্য পদে দেশ রূপান্তর’র জেলা প্রতিনিধি মো. মনির হোসেন ও আলোকিত বাংলাদেশ’র জেলা প্রতিনিধি ফরহাদুল ইসলাম পারভেজ।

রিটার্নিং অফিসার কার্যালয় সূত্র জানায়, অবশিষ্ট সাতটি পদে আগামী ২১ সেপ্টেম্বর সোমবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। যুগ্ম সাধারণ সম্পাদক এবং পাঠাগার ও ক্রীড়া সম্পাদক পদে একাধিক প্রার্থী না থাকায় ওই দুই পদে সৈয়দ রিয়াজ আহমেদ অপু এবং এইচ.এম. সিরাজ বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হন। এদিকে সাধারণ সদস্য পদে দৈনিক জনতা’র জেলা প্রতিনিধি তফাজ্জল হোসেন মনোনয়নপত্র প্রত্যাহার করায় অপর দুইজন বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হন। এদিকে সভাপতি পদে দৈনিক তিতাস কণ্ঠ’র সম্পাদক সৈয়দ মিজানুর রেজা প্রত্যাহারের শেষ দিনে মনোনয়নপত্র প্রত্যাহার করায় সভাপতি পদে ভোটের মাঠে প্রতিদ্বন্ধিতায় রয়েছেন তিনজন। বর্তমানে সভাপতি পদে তিনজন, সাধারণ সম্পাদক পদে দুইজন, সিনিয়র সহ-সভাপতি পদে তিনজন, সহ-সভাপতি পদে দুইজন, কোষাধ্যক্ষ পদে দুইজন, দপ্তর সম্পাদক পদে দুইজন এবং সাংস্কৃতিক ও তথ্য প্রযুক্তি সম্পাদক পদে দুইজনসহ সর্বমোট ১৬ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করছেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ