শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

বিজয়নগরে বর্ষার পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

  |   বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২০   |   প্রিন্ট   |   ৩১২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বিজয়নগরে বর্ষার পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

বিজয়নগর প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের পাহাড়পুর পূর্বপাড়ায় বর্ষার পানিতে ডুবে আয়েশা আক্তার (৬) ও তায়েবা খাতুন(৭) নামক দুই শিশুর মৃত্যু হয়েছে।

নিহত দুজন পাহাড়পুর পূর্বপাড়ার ইদ্রিস খাঁন ও আইয়ুব খাঁন’এর মেয়ে। তারা সম্পর্কে চাচাতো বোন ছিলেন।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দূপুর ১২:৪৫ মিনিটে বাড়ির পাশে বর্ষার পানিতে শাপলা ফুল তুলতে গিয়ে এ মর্মান্তিক ঘটনা ঘটে।এতে দুটি পরিবারে শোকের মাতম নেমে আসে।

নিহতদের চাচাত ভাই মোঃ মতিন জানান,আয়েশা ও তায়েবা সহ ঐ পাড়ার আরো দুই শিশু বাড়ির পূর্বপাশে শাপলা তুলতে যায়। আমি বাড়ির পাশে বসে ছিলাম।কিছুক্ষণ পরে বাকি দুজন এসে বলে আয়েশা ও তায়েবা পানিতে ডুবে গেছে।শুনে সঙ্গে সঙ্গে আমি দৌড়ে যায় এবং খুঁজাখুঁজি করে পানির নিছ থেকে তাদের নিথর দেহগুলি তুলে আনি।

আউলিয়া বাজার তদন্ত কেন্দ্র’এর এস,আই কবির খাঁন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,পাহাড়পুর পূর্বপাড়ার ইদ্রিস খাঁন ও আইয়ুব খাঁনের মেয়ে আয়েশা ও তায়েবা বাড়ির পাশে বর্ষার পানিতে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দূপুর ১২:৪৫ মিনিটে তাদের মৃত্যু হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ