Advertise with us
শিরোনাম
আখাউড়ায় জাতীয় যুব দিবস উদ্‌যাপন ও যুব ঋণ বিতরণ আখাউড়ার দুই উপসহকারী প্রকৌশলী (স্বামী-স্ত্রী) স্ট্যান্ডরিলিজ আখাউড়ায় প্রবাসীর জায়গায় গাছের চারা কেটে ফেলার অভিযোগ আখাউড়ায় মন্দিরে চুরির ঘটনায় গ্রেপ্তার-২ চোরাই মালামাল উদ্ধার আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

কুষ্টিয়ায় ছাত্রীকে ধর্ষণের অভিযোগে কওমি মাদ্রাসার সুপার গ্রেফতার

  |   মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২০   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

কুষ্টিয়ায় ছাত্রীকে ধর্ষণের অভিযোগে কওমি মাদ্রাসার সুপার গ্রেফতার

ডেস্ক রিপোর্ট:

কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ এলাকায় এক ছাত্রীকে (১৩) ধর্ষণ মামলায় অভিযুক্ত মাদ্রাসা সুপার আব্দুল কাদেরকে আটক করেছে পুলিশ। উপর্যুপরি ধর্ষণের শিকার ওই ছাত্রীর পিতা থানায় মামলা করলে পুলিশ অভিযান চালিয়ে মাদ্রাসা সুপার আব্দুল কাদেরকে গতকাল রাতে গ্রেফতার করে।

সূত্রে জানা যায়, পোড়াদহের সিরাজুল ইসলাম দারুল উলুম মরিয়ম নেছা মহিলা আবাসিক মাদ্রাসার সুপার আব্দুল কাদের। গত সেপ্টেম্বর মাসের ৪ তারিখ রবিবার তিনি খুব ভোরে আনুমানিক পাঁচটার দিকে ঐ ছাত্রীকে তার কক্ষে ডেকে পাঠায়। মাদ্রাসার ঐ ছাত্রীটি তার কক্ষে আসলে তাকে তিনি জোড়পূর্বক ধর্ষণ করে। এরপর একইভাবে রাত আটটার দিকে আবারও ওই ছাত্রীকে ডেকে নিয়ে দ্বিতীয় দফায় ধর্ষণ করা হয়।

 

উপর্যুপরি ধর্ষণের পর মাদ্রাসা সুপার আব্দুল কাদের এই বিষয়টি কেউ যেন না জানে তার জন্য ঐ কিশোরীকে ভয়-ভীতি দেখিয়ে সতর্ক করে। ধর্ষণের শিকার ওই কিশোরী মাদ্রাসার আবাসিক ছাত্রী তার এক সহপাঠীকে ঘটনাটি বলে দেয়। ঘটনাটি শিানার পর ওই সহপাঠী ধর্ষিতা ছাত্রীর পিতাকে মোবাইল ফোনে সবকিছু জানিয়ে দেয়। তার পিতা এ ঘটনা জানামাত্র তার মেয়েকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। এবং বাদী হয়ে সোমবার মিরপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন তিনি।

ঘটনাটি জানাজানি হলে বিক্ষুব্ধ এলাকাবাসী মাদ্রাসায় হামলা-ভাঙচুর চালায়। ওই মাদ্রাসায় ৩০/৩৫ জন ছাত্রী ছিলেন। এদিকে এ ঘটনার পর সব ছাত্রী মাদ্রাসা ছেড়ে চলে যান। ঘটনার পর থেকে মাদ্রাসা সুপার আব্দুল কাদের পালিয়ে ছিলেন। তবে পুলিশের বেশ কয়েকটি টিম অভিযান চালিয়ে মাদ্রাসা সুপার কাদেরকে গতকাল রাতেই গ্রেফতার করে।

ধর্ষণের শিকার মাদ্রাসাছাত্রীকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। গ্রেফতারের পর আসামিকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে বলে জানালেন, মিরপুর থানার ওসি।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ